সারাদিনে পেট ভরে হাই ভোল্টেজ বিদ্যুৎ খেয়ে! ভারতীয় যুবকের কাহিনী জেনে হতবাক বিশ্ব

কথায় আছে যে খিদে পেলে নাকি কিছু মানুষ লোহা চিবিয়ে খেতে পারেন। তবে উত্তরপ্রদেশের এই ব্যক্তি খিদে পেলে বিদ্যুৎ খান! এরকমটাই জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। বাস্তবে এমনটাই ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় আমরা নিত্য নতুন বিভিন্ন ভাইরাল খবর দেখে থাকি যা আমাদের চক্ষুচড়কগাছ করে দেয়। উত্তরপ্রদেশের এই ব্যক্তির নাম ধরে তিনি নিজেই বলেছেন যে তার যখন খিদে পায় তখন অন্যান্য খাবারের মত তিনি বিদ্যুৎ খান! এই বিদ্যুৎ থেকেই তার শরীরে শক্তি সঞ্চয় হয়। কিন্তু কীভাবে এই বিদ্যুৎ খান তিনি?

সেটির কায়দাও রীতিমতো সিনেমার মতো। ঘরের কোন খোলা বিদ্যুতের তার মুখে পুরে দেন এবং মাত্র আধ ঘণ্টার মধ্যেই তার পেট ভরে যায়।

এই কথা জানতে পেরে সকলেই হতবাক হয়ে গিয়েছেন। সকলে তাকে ডাকেন দ্য হিউম্যান লাইট বাল্ব বলে। জানা গিয়েছে তার শরীর বিদ্যুৎ নিরপেক্ষ ফলে শরীরের মধ্যে উচ্চ ভোল্টের কারেন্ট গেলেও তার কোনো ক্ষতি হয় না!

তবে নিজের এই অদ্ভুত ক্ষমতা তিনি আবিষ্কার করেছেন আজ থেকে ছয় বছর আগে। তার এই অদ্ভুত সুপার পাওয়ারের কথা জানতে পেরে এখন তার সঙ্গে যোগাযোগের উৎসাহ বেড়েছে সাধারণ মানুষ এবং বিজ্ঞানীদের মধ্যে।সকলেই জানতে এবং বুঝতে চাইছেন যে কী করে শুধুমাত্র বিদ্যুৎ খেয়ে বেঁচে থাকেন একজন মানুষ।

RELATED Articles