স্টার জলসায় আসছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক ‘উড়ান’, টেলিভিশনের পর্দায় ধরা দেওয়ার আগে নিজের নতুন নায়িকাকে নিয়ে কী বললেন অভিনেতা?

আগামী ২৭শে মে থেকে স্টার জলসার পর্দায় শুরু হচ্ছ ‘উড়ান’ (Uraan) ধারাবাহিক। মুখ্য ভুমিকায় দেখা যাবে প্রতীক সেন (Pratik Sen) ও রত্নাপ্রিয়াকে। স্টার জলসার ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকের পর ‘মহারাজ’-এর চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছে অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। এই ধারাবাহিকে প্রতীক সেনের বিপরীতে থাকবে নবাগতা রত্নপ্রিয়া দাস। এছাড়াও ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছে অঞ্জনা বসু এবং বড় দাদার চরিত্রে ধ্রুবজ্যোতি সরকার।

এই ধারাবাহিকে (Uraan) ‘মহারাজ’-এর তিন ভাই এবং এক বোন। সেই বোন দত্তক নেওয়া, তবে এই বোনই দাদা ‘মহারাজ’-এর সবচেয়ে কাছের। মা প্রত্যেক সন্তানকে ভালবাসলেও বড় দাদাকে একটু বেশি ভালবাসেন। যাকে ভালবাসবেন তার ওপর অভিমান সবচেয়ে বেশি, ‘মহারাজ’-এর প্রতি খানিকটা অভিমান রয়েছে মায়ের, বলাই যায়। এই পরিবারের গল্প জানতে হলে অবশ্যই দেখতে হবে স্টার জলসায় ‘উড়ান’ (Uraan)। জানা গিয়েছে, ‘মহারাজ’ চরিত্রের জন্য ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেতা প্রতীক সেন। পাশাপাশি চুল ও দাড়ি গোঁফ লম্বা করে নিজের লুক বদলে ফেলেছেন তিনি।

ধারাবাহিকে (Uraan) এই নতুন জুটি ধরা দিল সাক্ষাৎকারে। কথা বলল নিজেদের নিয়ে। সাক্ষাৎকারে দুজনকেই ভীষণ শান্তভাবে দেখা যায়। দর্শকরা এই নতুন জুটির নাম দিয়েছে রত্নপ্রতীক জুটি। এই প্রসঙ্গে কতটা জানেন নায়িকা। তিনি বলছেন, “আমার শেষ সৌভাগ্য হয়নি। আমি সোশ্যাল মিডিয়া, সময় দেওয়ার মতো সময় পাচ্ছিনা। ‌ ভয় তো ভীষণভাবে থাকে। প্রথমবার কিভাবে ফ্লোরে কাজ করব ডায়লগ কিভাবে বলবো। সেসব নিয়ে আমি ব্যস্ত। তবে ব্যস্ততা কাটিয়ে আমি দেখব নিশ্চয়ই ভালো লাগবে।”

ধারাবাহিকের (Uraan) গল্প মোটেই ফাঁস করতে চাইছেন না নায়ক-নায়িকা কেউই। ধারাবাহিকে কবে নায়ক নায়িকার দেখা হবে, এ প্রসঙ্গে মুখে কুলুপ আঁটেন দুজনে। প্রতীক সেনকে (Pratik Sen) এখনও পর্যন্ত শান্তভাবেই ধারাবাহিকে দেখা গেছে তবে এই নতুন ধারাবাহিকে (Uraan) তাকে রগচটা ভূমিকায় দেখা যাবে। বাস্তব জীবনে প্রতীক সেন (Pratik Sen) কতটা রেগে যান এ প্রসঙ্গে কথা বললেন সাক্ষাৎকারে। অভিনেতা বলেন, “আমি খুব তৎক্ষণাৎ রিয়েক্ট করি। সেটা আগে বোঝা যেত, এখন বোঝা যায় না। আমি খুব সেনসিটিভ একজন মানুষ। আমি বুঝে যাই এই লোকটা কি ভাবছে বা বলতে চাইছে। সেটার উপর ভিত্তি করেই আমার রিয়েকশনটা থাকে। আমি লোককে স্পেস দিতে খুব পছন্দ করি। আমার মনে হয় প্রত্যেকেরই একটা স্পেস আছে সেটা ঘাঁটা উচিত নয়। ভালোবাসার মানুষ মা বাবা সকলের মধ্যে স্পেস দেওয়াটা খুব দরকার বলে আমি মনে করি। যতক্ষণ না সে নিজে থেকে কিছু বলছে ততক্ষণ আমি বলি না। সেটা হতে পারে অনন্তকাল বা প্রজেক্ট শেষের পর।”

এই ধারাবাহিকে (Uraan) চরিত্রের নায়িকা খুবই সহনশীল। ‌তবে বাস্তবে যদি কারোর জন্য কোন কাজ আটকে যায় তবে কি করবে রত্নপ্রিয়া। অভিনেত্রী বলেন, “আমি ভীষণ গোছানো মানুষ, অর্গানাইজড। আশপাশের জিনিসপত্রের দিক থেকে তাই। কেউ কিছু ঘেঁটে দিলে একেবারে রেগে যাই।‌”

এই ধারাবাহিকে (Uraan) দুজনে দুজনের প্রতি রাগ বরাবর রয়েছে। দুজনেই নতুন কাজ করছে ‌জুটি হিসেবে। তাই একে অপরের কি গুন সবচেয়ে বেশি বিরক্তিকর সে নিয়ে কথা বললেন সাক্ষাৎকারে। অভিনেতা (Pratik Sen) বলছেন, “রত্নপ্রিয়ার একটা গুণ খুবই বিরক্তিকর তা হল, শুটের আগে ফ্লোরে থাকে না। শারিরীকভাবে থাকে মানসিকভাবে থাকে না।‌ ডিরেক্টররা আয় আয় বলে ভূতটাকে ডেকে নিয়ে আসে।” তবে অভিনেত্রী প্রতীকের কোন খুঁত ধরেননি।

RELATED Articles