শেষ দিনের ছুটি হল বাংলা সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের। আরো একটা ধারাবাহিক তার যাত্রাপথ শেষ করল। শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক। সন্ধ্যাতারা, ইচ্ছাপুতুলের পর শেষ হচ্ছে এই চ্যানেলের একটি জনপ্রিয়। হয়ে গেল সেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। শেষ দিনের শুটিংয়ে চোখে জল সেই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের।
পুরনো ধারাবাহিকের বদলে নতুন ধারাবাহিক আসে বটে, তবে পুরনো ধারাবাহিকের গল্প প্রত্যেকের মনে থেকে যায়। পুরোনো চলতি ধারাবাহিক শেষ হলে দর্শকদেরও মন খারাপ হয়। সন্ধ্যাতারা, ইচ্ছাপুতুল ধারাবাহিকের পর শেষ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’-র শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করতেন সিদ্বার্থ সেন ও তানভি রিতম। ফ্রেন্ডস কমিউনিকেশনের অধীনে হত এই ধারাবাহিক। এই ধারাবাহিকে ছিলেন অনামিকা চক্রবর্ত্তী, কৌশিক ব্যানার্জি মতো জনপ্রিয় তারকাদের দেখা মেলে।
এই ধারাবাহিকের গল্প আসতে আসতে আকর্ষণ হারিয়েছে। কমেছে ধারাবাহিকের টিআরপি। তাই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের পরিবর্তে একটি ডাবিং ধারাবাহিক আনছে সান বাংলা। নতুন ধারাবাহিকের নাম ‘চাওয়া পাওয়া’। শেষ দিনের শুটিংয়ে চোখে জল অভিনেতা- অভিনেত্রীদের। একসাথে বহু ছবি তোলেন সেই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা।
কিছুদিন আগেই ইচ্ছে পুতুলের শেষ দৃশ্যের শুটিংয়ে মেঘ ময়ূরীর চোখে জল এসেছিল। এক বছর দু মাসের শুটিং পর্বের শেষ হয়েছিল। আবেগঘন ছিল ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রীরা । চোখে জল নিয়ে হাসিমুখে ছবি তুলে ছিলেন গোটা টিমের সাথে। শুটিংয়ে শেষ কটা দিন বেশ আনন্দ করেই শুটিং শেষ করেছেন ইচ্ছে পুতুলের অভিনেতা অভিনেত্রীরা। যার শুরু আছে, তার শেষ আছে। আবেগঘন ভাবে শেষ হল সান বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক।





