স্টার জলসার নতুন ধারাবাহিক থেকে জনপ্রিয় নায়িকার বাদ হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। টলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, স্টার জলসায় আসতে চলেছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে থাকবে গৌরব চ্যাটার্জি। নায়িকার চরিত্রে কনফার্ম করা হয়েছিল অভিনেত্রী ঋতব্রতা দে-কে। শুটিং শুরু হওয়ার আগেই এই সিরিয়াল থেকে বাদ পড়েছিল ঋতব্রতা। কনফার্ম হয়ে যাওয়ার পর কেন তিনি এই ধারাবাহিকে থাকছেন না তা এখনও স্পষ্ট নয়। স্টুডিও সূত্রে খবর ঋতব্রতার জায়গায় কনফার্ম করা হয়েছে অন্য এক অভিনেত্রীকে।
স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকের পর ছোট পর্দায় দেখা যায়নি গৌরব চ্যাটার্জিকে। আবার নতুন ধারাবাহিকে নতুনভাবে আত্মপ্রকাশ গৌরব চ্যাটার্জির। এখন নতুন কি গল্প আনতে চলেছে এই প্রোডাকশন হাউস তার জন্য উৎসাহিত দর্শকরা। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এর যে কোন সিরিয়ালই খুবই নাম করে দর্শকদের মাঝে। ‘গাঁটছড়া’ থেকে শুরু করে ‘শ্রীমান পৃথ্বীরাজ’ বা ‘আকাশ কুসুম’ সবই একেবারে হিট। কোন নতুন ধারাবাহিক নিয়ে আসছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, সেদিকেই নজর দর্শকদের। এই ধারাবাহিকে রয়েছেন সকলের পছন্দের গৌরব চ্যাটার্জি।
সূত্রের খবর, স্টার জলসা চ্যানেলে অন্য এক নতুন ধারাবাহিকের আগমন নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রোডাকশন হাউজের মধ্যে বিবাদ দেখা গিয়েছে। তারপরে ফের নতুন ধারাবাহিকের আগমন কতটা দর্শকদের খুশি করবে সেটাই দেখার। নাকি এই ধারাবাহিক নিয়েও তৈরি হবে বিবাদ। প্রোমো না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। স্টার জলসা পর্দায় নজর রাখতে হবে নতুন ধারাবাহিকের প্রোমোর জন্য।
টলিপাড়া সূত্রে খবর, এখনই আসছে না এই ধারাবাহিকটি। কেন নায়ক নায়িকার চরিত্র করার পরও শুটিং শুরুর আগেই বন্ধ হচ্ছে ধারাবাহিক তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই। চ্যানেলের তরফে জানানো হয়েছে এখনই নতুন কোনও ধারাবাহিক আসছে না পর্দায়।
জানা গিয়েছিল, গত ১২ই মার্চ থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং। বলা বাহুল্য শুটিং হয়নি। স্বভাবতই নতুন ধারাবাহিকের প্রোমো দেখতে পাবেন না দর্শকরা। তবে কোন কারণে এই সিদ্ধান্ত যেমন কর্তৃপক্ষের তা স্পষ্ট হয়নি। হাউজের সাথে চ্যানেলের বিভাগ নাকি নায়ক নায়িকার সাথে সমস্যা কি কারনে ঠিক এমন সিদ্ধান্ত তা বলা মুশকিল। আবার অনেক দর্শকই মনে করছে আইপিএলের মাঝে নতুন কোন ধারাবাহিক আনতে চাইছে না স্টার জলসা। তার জন্যই এই পদক্ষেপ।





