পর্দার স্বামী শয়ম্ভুর সঙ্গেই প্রেম করছেন জগদ্ধাত্রী? কৌশিকীর প্রশ্নেই অঙ্কিতার বাস্তব জীবনের আসল তথ্য ফাঁস 

টানা কয়েক সপ্তাহ ধরেই বেঙ্গল টপারের মুকুট ধরে রেখেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagadhatri)। ধামাকাদার পর্ব অপেক্ষা করছে দর্শকদের জন্য। আগামী সপ্তাহে কামাল দেখাবে জ্যাস ওরফে জগদ্ধাত্রী মুখার্জি (Jagadhatri)। প্রতিটি পর্বেই দর্শকদের টানটান উত্তেজনার মুহূর্ত উপভোগের সুযোগ দেয় এই সিরিয়াল। জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প এখন যেভাবে এগোচ্ছে তাতে দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। এক মুহূর্তও তখন চোখ সরানো যায় না টিভির পর্দা থেকে। এই ধারাবাহিকের নতুন নতুন পর্ব সম্প্রচারিত হয় টিভির পর্দায়। টানটান উত্তেজনা নিয়ে বসে থাকে দর্শকরা।

সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল যেভাবে তীক্ষ্ণ বুদ্ধির জেরে সব রহস্যের কিনারা করে অপরাধীদের কড়া হাতে শাস্তি দেয় তা বরাবরই দর্শকদের খুব পছন্দের। আগামী কয়েক দিনের পর্ব বেশ টানটান হতে চলেছে দর্শকদের জন্য। এক সময় টলিউডের অন্দরে এখন আলোচনা হচ্ছিল শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। ছোট পর্দায় সিরিয়ালের আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু যে ধারাবাহিক টিআরপির শীর্ষে থেকেও শেষ হয়ে যাওয়ার খবর এসেছিল। এমন কথায় দর্শকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। অনেকেরই পছন্দের ধারাবাহিক জগদ্বাত্রী। পরে অবশ্য জানা যায় এ খবর ভুয়ো।সেসময় জগদ্বাত্রী ওরফে অঙ্কিতা জানান, শেষ হচ্ছে না জগদ্ধাত্রী ধারাবাহিক।

ধারাবাহিকে জ্যাস সান্যাল কে এখন সবাই চিনে গেছে। আর এই জ্যাস হয়ে ওঠার পিছন যে সবসময় ছিল সে আর কেউ নয় সে কৌশিকী। এবার এক সাক্ষাৎকারে অঙ্কিতা ও রুপসা একসাথে। ফাঁস করলেন অঙ্কিতার মনের কথা। জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্বাত্রীর চরিত্রে দেখা যায় অঙ্কিতাকে আর কৌশিকীর চরিত্রে আমরা দেখতে পাই রুপসাকে। অঙ্কিতার প্রেম নিয়ে অকপট আলোচনা সাক্ষাৎকারে। তাতে বেশ খানিকটা লজ্জা পেতে দেখা যায় পর্দার জগদ্বাত্রীকে।

সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, “আমি নিজেই এখন ভুল করার স্টেজে আছি।ভুলভাল করবো মা বাবার মুখে ক্ষমা করে দেবে এখন আমি এই স্টেজেই আছি।” রুপসা তখন তাকে বলেন, “তুই নিশ্চয়ই তাহলে ভুলভাল কিছু করছিস। দর্শকদের বলেন আমি স্বীকার করেছে মানে মেয়ে ভুলভালের পথেই আছে।” ভুলভাল মানে তারা এখানে প্রেম নিয়েই কথা বলছিলেন এ কথা আর কারোরই বোঝার বাকি নেই।

জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতার প্রেম নিয়ে চারিদিকে প্রচুর খবর। এই নিয়েই কথা বললেন এবার সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, “শ্বশুর মেয়ে দিয়ে কোন ছবি পোস্ট করা মানেই মিডিয়া তাদের নাম আমার সাথে জুড়ে দেয়। তাতে আমি খুব একটা তোয়াক্কা করি না ঠিকই। এমন করার কোন কারণ আমি খুঁজে পাই না।” সেই মুহূর্তে রুপসা বলেন, “অঙ্কিতার যদি কোন গসিপ খবর আমি ওকে পাঠাই ওর তাতে কোন রিপ্লাই থাকে না, অঙ্কিতা আসলে এসব নিয়ে কিছুই ভাবে না। তবে আমার বিশ্বাস ওর বয়ফ্রেন্ড আছে ও প্রেম করছে।”

RELATED Articles