অসামান্য রূপ, আভিজাত্য পূর্ণ প্রতিমা মুখশ্রীর জন্য চিরকাল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অভিনেত্রী অনুরাধা রায় (Anuradha Roy)। তার রূপ থাকলেও তিনি নিজে গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চাননি। টেলিভিশনের পর্দায় আসার মোটেই ইচ্ছে ছিল না অভিনেত্রীর। রুপ,আভিজাত্য, অভিনয় দিয়ে তিনি আজও মাতিয়ে রেখেছেন দর্শকদের। অনুরাধার (Anuradha Roy) বাবা মঞ্জু বিকাশ বসু ও মা প্রভা বসু ছিলেন নাচ-গান, সংস্কৃতি জগতের মানুষ। অনুরাধার জন্ম ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। অনুরাধা যখন চলচ্চিত্র জগতে এসেছিলেন তখন সকলেই তাকে ডাকত দেবরাজের স্ত্রী হিসেবে।
১৯৭৬ সালে দেবরাজ রায়কে বিয়ে করেন তিনি। তার অনেক বছর পর জগতে এসেছিলেন অভিনেতা। তখন দেবরাজ রায় অভিনয়ে মুগ্ধ সকলে। তার সৌম্যকান্তি চেহারার জন্য বারবার নজর কেড়েছেন সকলের। সে সময় আকাশবাণী দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন দেবরাজ রায়। ষাটের দশকে বাংলা ছবিতে নায়কের ভূমিকায় এসেছিলেন দেবরাজ রায়। প্রতিদ্বন্দ্বী, কলকাতা ৭১ ইত্যাদি বহু ছবিতে দাপিয়ে কাজ করেছেন তিনি। পরে চলচ্চিত্র মঞ্চ দূরদর্শনে অভিনয় করেছেন তিনি। দেবরাজ রায়ের বাবা ছিলেন নামকরা নাট্যকার ও সাহিত্যিক তরুণ রায়। পুত্রবধূ (Anuradha Roy) প্রায় ২৫ বছর শ্বশুরমশাই-এর নাট্যদলের নানান ভূমিকায় অভিনয় করেছেন। জানা যায় শ্বশুরবাড়ির অনুরোধেই নাকি অভিনয় জগতে এসেছিলেন অনুরাধা (Anuradha Roy)।
১৯৮৮ সালে অজয় বন্দ্যোপাধ্যায় করোটি ছবি পরিচালনা করছিলেন, সে ছবির নায়ক ছিল দেবরাজ রায়। তাই নায়িকা হিসেবে সুন্দরী স্ত্রী অনুরাধার ডাক পড়েছিল। তবে অনুরাধা (Anuradha Roy) রাজি না হওয়ায় তার শ্বশুরমশাই তরুণ রায়ের সাথে কথা বলেন। শ্বশুরের কথায় স্টুডিওতে পা রাখেন অনুরাধা। এরপর একে একে নায়িকা থেকে চরিত্রাভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন। অনুরাধার (Anuradha Roy) অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য রাজা-বাদশা, ভাঙ্গা গড়া, মান মর্যাদা, ইন্দ্রজিৎ, তুমি যে আমার, বিয়ের ফুল। নায়িকা থেকে ক্রমশ মা, বৌদি, কাকিমার চরিত্রে সরে আসেন তিনি। তাতে তার জনপ্রিয়তা কমেনি।
পর্দায় যে কোন চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তুলতেন তিনি (Anuradha Roy)। চলচ্চিত্রের পাশাপাশি বহু ধারাবাহিকও কাজ করেছেন তিনি। চরিত্রহীন, সীমানা ছাড়িয়ে, প্রতিবিম্ব, গানের ওপারে তার অভিনীত ধারাবাহিক। একসময় তার স্বামী দেবরাজ রায় অভিনয় করা কমিয়ে দিলে বোধিসত্ত্ব মজুমদারের সাথে অনুরাধার (Anuradha Roy) জুটি ভীষণ হিট হয়। তাদের জুটি নিয়ে বহু গসিপ হয়েছে তবে একসঙ্গে কাজ করা থামাননি।
২০১৭ সালে মাইল্ড ব্রেন স্ট্রোক হয় দেবরাজ রায়ের। ফলে এই অভিনেতার ডান দিক পক্ষাঘাতগ্রস্থ হয়ে যায়। তারপর থেকে তাকে আর পর্দায় দেখা যায় না তাকে। অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন তিনি। সংসার দেখে রেখেও অভিনয় জগত থেকে বিরতি নেননি অনুরাধা রায় (Anuradha Roy)। এখনও বিভিন্ন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!