Crocodile in Ganga River in Kolkata: কলকাতার গঙ্গায় কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও দেখে আতঙ্কিত মানুষজন (Crocodile in Ganga River in Kolkata)। ভিডিওগুলিতে আহেরিটোলা ঘাটে কুমির দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি ২৪x৭। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রশাসন ও কলকাতা রিভার ট্রাফিক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং কড়া নজরদারি শুরু করেছে।
রাজ্য বন দফতরের ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জ অফিসার মনোজ যশ জানিয়েছেন, গঙ্গায় কুমির দেখা যায়নি। ভিডিওতে যা দেখা গিয়েছে তা সম্ভবত ঘড়িয়াল। বন দফতরের কর্মকর্তারা বলছেন, গঙ্গায় এখনও পর্যন্ত কুমির দেখা যায়নি। সাধারণত কুমির সুন্দরবনের বিভিন্ন নদ-নদীতে দেখা যায়। তবে কুমির নদীপথে চলে আসাটা সম্পূর্ণ অস্বাভাবিক নয়। এর আগেও ফরাক্কা ও কালনাতে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল (Crocodile in Ganga River in Kolkata)।
কলকাতার গঙ্গার ঘাটগুলি অত্যন্ত জনবহুল। প্রতিদিন বহু মানুষ গঙ্গাস্নান করতে আসেন। এই ধরনের কথা, সামনে আসার পরেই তাদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কলকাতা রিভার ট্রাফিক পুলিশ এবং বন দফতর বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে। বন দফতরের সচিব বিবেক কুমার জানিয়েছেন, কলকাতার গঙ্গায় কুমির থাকার বিষয়ে নিশ্চিত কোনো খবর নেই। একটি ঘড়িয়ালকে হুগলির ভদ্রেশ্বর এবং কলকাতার আশপাশে গঙ্গায় দেখা গিয়েছে বলে নিশ্চিত করেছেন ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জ অফিসাররা। ঘড়িয়ালরা সাধারণত মানুষের উপর হামলা করে না, তারা মূলত মাছ খেয়ে থাকে (Crocodile in Ganga River in Kolkata)।
কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিকের ওসি জানিয়েছেন, কয়েকদিন আগে মৎস্যজীবীদের থেকে খবর পাওয়া যায় যে খিদিরপুরের কাছে গঙ্গায় কুমির দেখা গিয়েছে (Crocodile in Ganga River in Kolkata)। এরপর বন দফতরকে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মকর্তারা জানায়, ভিডিওতে দেখা বস্তুটি সম্ভবত ঘড়িয়াল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বন দফতরের রেঞ্জ অফিসার মনোজ যশ বলেছেন, “গঙ্গায় যা দেখা যাচ্ছে তা ঘড়িয়াল, কুমির নয় বলেই মনে করা হচ্ছে।” তবে নেটপাড়ায় এই নিয়ে জোর চর্চা চলছে। বন দফতর এবং প্রশাসন পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে যাতে সাধারণ মানুষ নিরাপদ থাকে এবং আতঙ্কিত না হন। উল্লেখ্য, গঙ্গার আশেপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন (Crocodile in Ganga River in Kolkata)।





