শিশুশিল্পী তাথৈ এখন কোথায়? কী করছে সে? তাঁর খোঁজ কী কেউ জানে?

সেই ছোট্ট তাথৈকে মনে পড়ে? সেই মিষ্টি শিশুশিল্পী, যে অনেক ছোটো বয়সেই বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেল সে? তাঁকে দেখতেই বা এখন কেমন হয়েছে? এ বিষয়ে হয়ত অনেকেই জানেন না। তবে কী সেই ছোট্ট প্রতিভা কালের নিয়মে কোথাও হারিয়ে গিয়েছে?

টেলিভিশনের পর্দায় প্রধানত সঞ্চালিকা হিসেবেই আত্মপ্রকাশ করে তাথৈ। তাঁর আসল নাম সারন্যা দেব। তবে তাথৈ মানেই সে বেশি পরিচিত। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-য়ে ছোট্ট অরিত্রের সঙ্গে সঞ্চালনা করত ছোট্ট তাথৈ। সেখান থেকেই তুমুল জনপ্রিয়তা লাভ করে এই ছোট্ট মেয়েটি। ‘ডান্স বাংলা ডান্স’ ছাড়াও অরিত্রর সঙ্গেই ‘ধুম ধামাকা’ নামের ডান্স শো-টিও সঞ্চালনা করেছে তাথৈ।

আরও পড়ুন- ‘যা টাকা চেয়েছিলাম, ওরা দিয়েছে, তাই গিয়েছিলাম’, ইন্ডিয়ান আইডলে ‘কিশোর কুমার পর্ব’ নিয়ে রোষের মুখে অমিত কুমার

এরপর একটু বড় হতে তাঁকে দেখা গিয়েছে বেশ কিছু বাংলা ছবিতেও। ‘প্রেম আমার’, ‘নীল রাজার দেশে’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘চলো পাল্টাই’, ‘খোকাবাবু’, নানান ছবিতে অভিনয় করেছে তাথৈ। এমনকি, বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছে সে। কিন্তু এরপর তাঁকে আর সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Sharanya Deb (Tathoi) (@sharan.deb)

জানা যায়, ন্যাশানাল জেমস স্কুল থেকে পড়াশোনা শেষ করে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলোজি কলেজে ভর্তি হন তাথৈ। এরপর সেখান থেকে পড়াশোনা শেষ করে তাথৈ পাড়ি দেন সুদূর বিদেশ, কানাডার টরোন্টোতে। সেখানকার ফিল্ম স্কুলে ফিল্ম অ্যান্ড প্রোডাকশন নিয়ে পড়াশোনা করছেন তাথৈ। বড় হয়ে তিনি ফিল্মমেকার হতে চান।

 

View this post on Instagram

 

A post shared by Sharanya Deb (Tathoi) (@sharan.deb)

আরও পড়ুন- অদম্য মনের জোর! শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়েও হাসপাতালের বেডে নাচছেন করোনা আক্রান্ত বৃদ্ধা

সোশ্যাল মিডিয়াতেও সেভাবে সক্রিয় নয় তাথৈ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতেও পছন্দ করেন না তিনি। তবে তিনি যে ফিল্মের মধ্যেই থাকতে চান, তা বেশ স্পষ্ট।

RELATED Articles