অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন এই পাঁচটি জিনিস, নিশ্চিত ফিরবে ভাগ্য

অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি। এই দিন আমরা বিষ্ণু ও মা লক্ষ্মীকে অত্যন্ত ভক্তিভরে পুজো করে থাকি। হিন্দু পরিবারে এই দিন জিনিস ক্রয় করাকে শুভ বলে মনে করা হয়। এই বছর ১৪ই মে অক্ষয় তৃতীয়া পড়েছে।

অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু এবং লক্ষ্মীকে পুজো করলে ঘরে ধনসম্পত্তির আগমন ঘটে বলে মনে করেন অনেকে। অনেকেই বিশ্বাস করেন যে এই দিন মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যধামে আসেন খুশি হয়ে। আর ঈশান কোণ দেবী লক্ষ্মীর দিক বলে মনে করা হয়।

তাই এই দিন আপনি এই পাঁচটি জিনিস কিনে ঈশান কোণে রাখতে পারেন নিজের ভাগ্য ফেরানোর জন্য।

১. কচ্ছপ: অক্ষয় তৃতীয়ার দিন যে কোন ধাতুর কচ্ছপ কিনে বাড়ির ঈশান কোণে রাখুন। যদি নবরত্নের কচ্ছপ কিনতে পারেন তো সবচেয়ে ভালো। এছাড়াও স্ফটিক দ্বারা নির্মিত কচ্ছপও আপনি কিনতে পারেন।

২. কড়ি: এইদিন আটটি হলুদ কড়ি কিনে আপনি নিজের বাড়ির ঈশান কোণে স্থাপন করতে পারেন। মা লক্ষ্মীর প্রতীক হিসাবে কড়ি এনে বাড়িতে প্রতিষ্ঠা করলে তা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

৩. বাঁশি: এইদিন আপনি বাঁশি কিনে বাড়ির ঈশান কোণে রাখতে পারেন। এছাড়া বংশীবাদকের পুজো করবেন এইদিন।

৪. লক্ষ্মী পাদুকা: লক্ষ্মীর পায়ের চিহ্ন হিসেবে তার পাদুকা বাড়িতে নিয়ে এসে স্থাপন করতে পারেন এই দিন। সোনার বা রূপোর পাদুকা যুগলকে এনে বাড়ির ঈশান কোণে স্থাপন করবেন।

৫. মাটির কলসি: মাটির একটি কলসি কিনে সেটিকে ঈশান কোণে স্থাপন করবেন। মনে করা হয় মাটির কলসি কিনে এই দিনে বাড়িতে স্থাপন করলে সুখ সমৃদ্ধি আপনার পরিবারে বজায় থাকবে।

RELATED Articles