রানীর চরিত্র মন কেড়েছে দর্শকের, একাধিক প্রেমপত্র পাচ্ছেন অভিনেত্রী, ‘চরিত্রটি করতে সাকসেসফুল হয়েছি বলেই দর্শকদের এত ভালোবাসা’, আপ্লুত অভিকা

স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘তোমাদের রানী’-তে (Tomader Rani) অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার। শুটিংয়ের জন্য কৃত্রিম গর্ভ পরে থাকতে হয় রানীকে।পর্দায় মা হওয়া আর বাস্তবে মা হওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে বলছেন অভিকা। ধারাবাহিক অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থায় ভিলেনদের শেষ করে রানী। সাক্ষাৎকারে অভিকা ওরফে রানীকে বলতে শোনা গেছে, “রানী তার সন্তানকে খুবই ভালবাসে। রানীর জীবনে ওঠাপড়া লেগেই থাকে। তাই না চাইলেও, রানীকে মারামারি করতে হয় দুষ্টু লোকজনের সঙ্গে। কিন্তু সে যা করে, নিজের বেবিকে সুরক্ষিত রেখে।”

সিনেমার নায়িকার গর্ভবতী অবস্থা অনেকেই নজর করে। নায়িকার গর্ভবতী অবস্থায় মারপিট এটা একটা বেশ রোমাঞ্চকর ঘটনা। আর তাতেই বাড়ছে টিআরপি। তোমাদের রানী ধারাবাহিকে রানীর ফাইটিং শুটে মন কেড়েছে অনেক দর্শকেরই। গর্ভবতী অবস্থাতেও রানীর মারামারি দর্শকদের টিআরপি টানে‌‌। অনেকেই দেখতে ভালোবাসেন ‘তোমাদের রানী’ ধারাবাহিক। নতুন এপিসোডে দেখা যাবে, দুষ্টু লোকদের শায়েস্তা করছে রানী।

অনস্ক্রিন রানী এমনটা হলেও বাস্তবে অভিকা খুবই শর্ট টেম্পারড, পর্দার নায়ক খানিকটা সামলে নেন তাকে। ধারাবাহিকে আসবে নতুন এপিসোড যেখানে ডেলিভারি করতে দেখা যাবে রানী কে। তোর ডাক্তারি ক্যারিয়ারে এই প্রথম সাকসেসফুল অপারেশন, ঠিক কেমন অনুভূতি হচ্ছে রানীর জানাচ্ছেন তা। সেখানে ডাক্তার না হয়েও অপারেশন আউটকামটা এতটা ভালো লাগছে। অভিকা এই এপিসোডে আসলে ডাক্তারের মনের অবস্থা ফিল করতে পেরেছে তা জানিয়েছেন দর্শকদের।

আসলে বাস্তবের অভিকা, রানী ক্যারেক্টর থেকে ইন্সপায়ার্ড হয়েছেন।‌ অভিকা বললেন, “রানির চরিত্রটা দেখে আমি অনেকটা নিজেকে গোছাতে শিখেছি। কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে তার অনেকটাই আমাকে শিখিয়েছে এই সিরিয়াল”। অভিকা বলছেন রানী ক্যারেক্টার থেকেই ম্যাচিউর হয়েছেন তিনি। তাঁর কথায়, “এই চরিত্রে অভিনয় করতে সেই আমি মানুষকে আপন করে নিতে শিখেছি”। নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, “রানী অভিকাকে অনেক কিছু শিখিয়েছে”। অধিকার মাথা গরম হলে ওর রানী কোন মাথা গরম হয় না, ঠান্ডা মাথায় সবকিছু সামলান তিনি।

রানীর অভিনয় দেখে তার মেল ফলোয়ার্সে ভরে গেছে। ফ্যানরা তাকে ইমেল করেন। ইমেলে প্রচুর প্রেমপত্র পাচ্ছেন অভিকা সকলের সামনে ফাঁস করলেন তিনি। সময়ের অভাবে রিপ্লাই করা হয়ে ওঠেনা। তবে নতুন নতুন ইমেল দেখতে বেশ ভালো লাগে অভিকার। অভিনেত্রী জানালেন, “কোথাও কি মনে হয় হ্যাঁ আমি চরিত্রটি করতে সাকসেসফুল হয়েছি তাই দর্শকদের এত ভালোবাসা”।

RELATED Articles