জামনগরে এলাহি আয়োজনে আম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান। আম্বানিদের বিয়েবাড়িতে চাঁদের হাট বসেছিল। গোটা বলিউড জামনগরের সেলিব্রেশনে গা ভাসিয়েছিল। মঞ্চে একসঙ্গে শাহরুখ-সলমন-আমির খানকে কোমর দোলাতেও দেখা গেছে। তা দেখেই আনন্দিত তাদের অনুরাগীরা। তাদের এই একসাথে পারফরম্যান্স দেখেছে উৎসাহিত দর্শকেরা।
অতিথিদের উপহার, মেনু থেকে শুরু করে প্রি ওয়েডিং ভেনুর সাজসজ্জা, দেশ-বিদেশে তারকাদের উপস্থিতিতে জমজমাট ছিল জামনগর। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীতের অনুষ্ঠানে নেচে-গেয়ে হলিউড পপ তারকা রিহানা পেয়েছেন ৬৬-৭৪ কোটি টাকা। বলি তারকারা এতটা না পেলেও, পারফরম্যান্সের জন্য কমবেশি সকলেই কিছু টাকা পেয়েছেন।
আম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে রণবীরের সাথে নেচেছেন দীপিকা। করিনা থেকে শুরু করে আলিয়া ভাট সকলেরই পারফরম্যান্স ছিল বিয়েতে। বলিউডের বাদশা শাহরুখ খান শুধু নাচগানেই মঞ্চ মাতাননি, সঞ্চালনার বড়ো দায়িত্ব ছিল তাঁর ওপর। আম্বানিদের বিয়েতে, বলিউডের উপার্জন কিছু কম হয়নি।
শাহরুখ খানকে বিভিন্ন অভিজাত বিয়ের অনুষ্ঠানগুলিতে পারফরম্যান্স করতে দেখা যায়। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন তিনি। সেখানে ৪ কোটি টাকা পেয়েছিলেন পারফরম্যান্সের জন্য। শাহরুখ খানের বার্ষিক আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে। ২০১২ সালে শুধুমাত্র বিয়েতে নেচেই তিনি ২০০০ কোটি টাকা পেয়েছিলেন। ২০০৪-২০১২ সাল পর্যন্ত প্রায় ২৫০টি নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছেন কিং খান।
খোদ বলিউডের বাদশার ঝলমলে পারফরম্যান্স এর সাথে সঞ্চালনার জন্য কত টাকা হাঁকিয়ে ছিলেন কিং খান। শোনা যাচ্ছে, উপার্জন কিছু মন্দ হয়নি। উল্লেখ্য, শাহরুখ খান একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ছবিতে অভিনয়ের ক্ষেত্রে পারিশ্রমিক নেন ১০০ কোটি। আমরা অনেকেই জানি, আম্বানিদের বিয়েবাড়িতে নাচের পাশাপাশি সঞ্চালনা করেছেন শাহরুখ খান।বিটাউন সূত্রে খবর, নাচ-সঞ্চালনা সব মিলিয়ে ৮-৯ কোটি টাকা আম্বানিদের থেকে নিয়েছেন কিং খান।






