রণবীর কাপুর নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন অন্য এক বিখ্যাত বলি অভিনেতা, জানেন কে?

বেশ অনেকদিন ধরেই চর্চার মধ্যে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। দাদার চরিত্রে রূপোলী পর্দায় কাকে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা চলছে গত প্রায় দু’বছর ধরে। কানাঘুষো শোনা যাচ্ছিল যে রণবীর কাপুর হয়ত মহারাজের চরিত্রে অভিনয় করবেন। তবে এবার জানা গেল, রণবীর নন, সৌরভের বায়োপিকে দেখা যাবে অন্য এক বিখ্যাত বলি অভিনেতাকে।  

সৌরভের বায়োপিক পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম আদিত্য মোটওয়ানি। এর আগে লুটেরা উড়ান-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। আগে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্যা ঐশ্বর্য এই ছবি পরিচালনা করতে পারেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দাদার বায়োপিক রূপোলী পর্দায় তুলে ধরবেন বিক্রম আদিত্য মোটওয়ানি।

বাঙালি তো বটেই গোটা দেশবাসীর কাছেই সৌরভ গঙ্গোপাধ্যায় একটি আবেগ। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন মহারাজ। যে সময় ভারতীয় ক্রিকেট দল প্রায় ডুবতে বসেছিল, সেই সময় দলের হাত শক্ত করে ধরে দলকে বাঁচিয়েছিলেন সৌরভ। মাঠের ভিতরে হোক বা বাইরে, সৌরভের জীবন বেশ চর্চিত। আর তাঁর সেই জীবনকাহিনীই এবার ফুটে উঠবে বড় পর্দায়।

কে অভিনয় করছেন সৌরভের বায়োপিকে?  

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনাএ শেষ ছিল না। প্রথমে শোনা গিয়েছিল দাদার চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। তবে তাঁকে বোল্ড আউট করে দিয়ে দাদার চরিত্র হাতিয়ে নিয়েছেন অন্য একজন। আসলে সৌরভ বাঁ-হাতি ব্যাটসম্যান। সেই কারণে তাঁর মতোই যে বাঁ হাতে ব্যাট করতে সক্ষম, তাঁকেই এই চরিত্রে নেওয়া হয়েছে। তিনি হলেন আয়ুষ্মান খুরানা।

রণবীর কাপুর নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন অন্য এক বিখ্যাত বলি অভিনেতা, জানেন কে?

হ্যাঁ, সৌরভের চরিত্রে বড় পর্দায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকেই। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান এখনও চুক্তিবদ্ধ না হলেও, কথাবার্তা নাকি চূড়ান্ত, এমনটাই খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন। ২০২৪-এর শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং।

সৌরভের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে গত বছর আয়ুষ্মান জানিয়েছিলেন, “এখন আমি কিছুই বলতে চাই না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হয়”। তবে সম্প্রতি আর তাঁকে এই নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।  

RELATED Articles