দেখতে দেখতে দুমাস অতিক্রান্ত যখন বলিউডের বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ইহলোকের মায়া ত্যাগ করেছেন। কিন্তু তাঁর উজ্জ্বল উপস্থিতি এখনো মানুষের মনে গাঁথা রয়েছে। এমনকি তাঁর মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় মানুষ এক অচেনা সুশান্তকে খুঁজে পাচ্ছেন। সুশান্তের বহুমুখী প্রতিভার যেন বহিঃপ্রকাশ ঘটছে তাঁর মৃত্যুর পর থেকে। এমন একজন মানুষকে হারিয়ে এখন তাঁর ভক্তরা শোকাকুল হয়ে উঠেছেন।
সুশান্ত সিং অভিনেতার পাশাপাশি ছিলেন একজন মেধাবী ছাত্রও। ইঞ্জিয়ারিংএর প্রবেশিকা পরীক্ষায় দেশে তিনি সপ্তম স্থান অধিকার করেছিলেন। তবে মাঝপথেই ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি চলে আসেন অভিনয়। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান নিয়েও তাঁর কৌতূহলের শেষ ছিল না। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজে ও দুর্যোগে অর্থদানও করেছেন লোকচক্ষুর আড়ালে থেকেই। তিনি সবার সাথেই অতি সহজেই মিশে যেতে পারতেন। যেমন কোনো খুদে সহকর্মীর সাথে নাগিন ডান্স করা কিংবা নায়িকার সাথে নৌকাবিহার। এমনকি তাঁর ভক্তদের সাথেও তিনি কথা বলতেন অবলীলায়। তাঁর কাছে অতি দীন-দরিদ্র মানুষও সহজেই আসতে পারতেন। এইরকম নানা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে চলছে।
এইরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে একটি অনুষ্ঠানে মাইকে তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইছেন, ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে’ । তাঁর অসাধারণ কণ্ঠে মোহিত তাঁর ভক্তরা। ভিডিওতে তাঁর সংগীত প্রীতির পরিচয় পাওয়া যাচ্ছে। আর এইসব ভিডিও দেখে মানুষ তাঁর অভাব আরো বেশি করে অনুভব করছেন।





