বরকে নিয়ে বেজায় অভিযোগ ‘কৃষ্ণকলি’র তিয়াসার, সামনে আনলেন বরের দোষ

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। তাঁকে অবশ্য মানুষ শ্যামা নামেই বেশি চেনে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন তিয়াসা। গ্রামের সহজ-সরল, কালো মেয়ে কীভাবে নিজের দক্ষতার জোরে শ্বশুরবাড়ির সকলেএ নয়নের মণি হয়ে উঠল, সেই গল্পই মন ছুঁয়েছে সকলের।

রিল লাইফে শ্যামা ও নিখিলের রসায়ন নজরকাড়া হলেও রিয়েল লাইফে স্বামীর সঙ্গে তিয়াসার রসায়নও কিন্তু চোখে পড়ার মতো। বছর তিনেক আগে টেলি অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিয়াসা। সুবান অবশ্য টেলিভিশনের পর্দায় খলনায়ক বলে পরিচিত। দু’জনের কেউই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন। তবু তাঁরই মাঝে মাঝেমধ্যেই দুজনের ভালোবাসার মুহূর্ত তুলে ধরেন তারা।

আরও পড়ুন- জ্যাকলিনের উন্মুক্ত পিঠ, শরীরী আবেদনের জালে নেটিজেনরা, অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন শ্রীলঙ্কান সুন্দরী

সম্প্রতি, তিয়াসার ফ্যানপেজ থেকে তিয়াসা ও সুবানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে, তিয়াসা সুবানকে বর্বর বলে আখ্যা করেছেন। শ্রাবন্তী ও দেব অভিনীত ছবি ‘শুধু তোমারই জন্য’র ‘দেখতে বউ বউ’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তিয়াসা। ভিডিওতে তিয়াসাকে সবুজ কাফতান, সিঁথিতে সিঁদুর ও কপালে লাল টিপ পরতে দেখা যায়। ফোনের দিকে তাকিয়ে ভিডিও করছেন তিয়াসা, কিন্তু সুবান বউকে একেবারেই পাত্তা দিচ্ছেন না।

২০১৭ সালে একটি নাটকের ওয়ার্কশপে তিয়াসা ও সুবানের আলাপ হয়। এরপর কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পরই নিজের অভিনয় জীবন শুরু করেন তিয়াসা। মাঝে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল। তবে নিজেদের মধে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আজও তারা একসঙ্গে।

আরও পড়ুন- শীঘ্রই মা হবেন মধুবনী, সন্তানের জন্য কী রকম প্রস্তুতি নিচ্ছেন হবু মা

পর্দার মতো বাস্তব জীবনেও আদর্শ বৌমা তিয়াসা। অন্তত, সুবান তেমনটাই দাবী করেন। শুটিং-এর ফাঁকে শ্বশুরবাড়ি মানুষদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন অভিনেত্রী।

RELATED Articles