পাকিস্তানে প্রকাশ্যে প্রেম নিবেদন! ভাবলেই শিহরিত হতে হয়। সেই দেশে এই সব অপরাধ সমান। আর এই অপরাধেই শাস্তি পেতে হল এক পড়ুয়া যুগলকে। কী এমন করেছিল তাঁরা?
তাঁদের দোষ প্রকাশ্যে ভালবাসা জাহির করেছিলেন। তার চেয়ে বড় অপরাধ, তরুণী হাঁটু মুড়ে বসে প্রেমিককে ‘ভালবাসি’ বলেছিলেন। আর এই ঘটনার জেরেই দু’জনকে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হল।
আরও পড়ুন –ভরসা সেই ভারত! করোনা যুদ্ধে ইসলামাবাদের পাশে মোদী সরকার, পৌঁছচ্ছে সাড়ে চার কোটি দেশীয় টিকার ডোজ
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি তরুণ ও তরুণীর একটি ভিডিও। প্রেমিকের জন্য লাল গোলাপ নিয়ে এসেছিলেন তরুণী। বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনেই হাঁটু মুড়ে বসে পড়েন। লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রেমিককে বলেন ‘ভালবাসি তোমায়’। উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। হিজাব পরা এক পড়ুয়া আবার সুন্দর সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন। প্রেমিকাকে বুকে জড়িয়ে ধরেন প্রেমিক। এরপর ভিডিওটি ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রোষানলে পড়ে পাক যুগল। দু’জনকেই বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে।
এই ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে সরব হয়েছেন নেট নাগরিকদের একাংশ। পাকিস্তানের মতো দেশে খুন, রাহাজানি, ধর্ষণের মতো অপরাধ দিব্য হতে পারে। ভালবাসায় এত আপত্তি কেনও?





