Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই-শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। নীলু যে ওই ছবিগুলো পাঠিয়েছে তা বলে দেয় শৌর্যকে। শৌর্য সব সত্যি গিয়ে অনির্বাণকে জানায়। রাইয়ের বাড়ি গিয়ে রাইয়ের আত্মহত্যার কথা শুনতে পায় (Today’s Episode of Mithijhora)।
রাইয়ের বৌদি তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসে আর কাঁদতে থাকে। ওদের স্কুলের সামনে চারমাথার মোড়ে, আজকে একটা মেয়ে সুইসাইড করেছে আর মেয়েটা একটা নীল শাড়ী পড়ে আছে।রাইয়ের মা, বৌদি, স্রোত ও অনির্বাণ মিলে রাইয়ের দেহ শনাক্ত করে। নন্দিতা দেবী নিজের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে তাকে গ্রেফতার করতে বলে। এমনকি অনির্বাণ ও তার পরিবারকে গ্রেফতার করতে বলে নন্দিতা দেবী।
রাইয়ের মারা যাওয়াতে নীলু ভীষণ কাঁদছে। নীলুকে দোষারোপ করতে থাকে শৌর্য। বলতে থাকে তোমার সবচেয়ে বড় শত্রু তো আজ মারা গেল, নিশ্চয় খুশি হচ্ছো। নীলু ভীষণভাবে কাঁদতে থাকে। শৌর্য বলে কাঁদছো কেন, তোমার তো খুশি হওয়ার দিন। নীলু ভাবে তুই এমনটা করবি আমি ভাবি নি দিদিভাই আমাকে নিজের ভুল শুধরে নেওয়ার সময় দিলি না। এদিকে অনির্বাণকে ধরতে পুলিশ এসেছে বাড়িতে। আর ঠিক সেই সময় রাই অনির্বাণের বাড়িতে আসে। আর সমস্ত চার্জ থেকে মুক্তি পেয়ে যায় অনির্বাণ। রাই জানায় সে তার বন্ধুর বাড়ি ছিল। আজ খবর কাগজে খবরটি দেখে এসে ফিরে এসেছে (Today’s Episode of Mithijhora)।
জি বাংলা চ্যানেলের তরফে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাই বলছে আমার কাজ ছিল বিপদের দিনে অনির্বাণের পাশে এসে দাঁড়ানো আমি দাঁড়িয়েছি, একলা ফেলে পালিয়ে যায়নি। সবাইকে ভালো থাকতে বলে রাই বিদায় নিতে চায় (Today’s Episode of Mithijhora)। অনির্বাণ তখন বলে রাই যেও না প্লিজ। রাইয়ের হাত ধরে বলতে থাকে আমি জানি তুমি আমার একটাও কথা শুনতে চাও না। তবুও আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমায় একটা সুযোগ দাও আমার কথাগুলো বলার। অনির্বাণ কাঁদতে কাঁদতে রাইকে বলে আমাকে একটিবার ক্ষমা করে দাও। রাইকে অনির্বাণকে ক্ষমা করে দেবে? নাকি অনির্বাণকে ছেড়ে দূরে চলে যাবে সে। কি হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।





