Today’s Episode of Mithijhora: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।
সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে যে রাইকে না জানিয়েই অনির্বাণ তার পছন্দের আংটিটি কিনে ফেলেছেন। যদিও রাই সেই আংটি পছন্দ করেছে, তবে অনির্বাণের প্রাক্তন স্ত্রী সম্পর্কে শুনে সে খানিকটা চুপ করে যায়। অনির্বাণের কথা মন দিয়ে শুনতে থাকে রাই, যেখানে অনির্বাণ বিভোর হয়ে তার প্রাক্তন স্ত্রীয়ের কথা বলতে থাকে। অনির্বাণ জানায়, তার প্রাক্তন স্ত্রী গয়না পছন্দ করতেন এবং সেই দোকান থেকেই গয়না যেত।
মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), অনির্বাণের এনগেজমেন্টে নিমন্ত্রিত রাই। এনগেজমেন্ট অনুষ্ঠানে অনির্বাণের ঘনিষ্ঠ বন্ধুরাও এসেছে। সেখানে রাইয়ের না আসাটাই ঠিক ছিল বলে বারবার মনে করতে থাকে সে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছয় রাইয়ের বৌদি ও ছোট বোন স্রোত। তাদেরকে দেখে অবাক হয়ে যায় রাই। ধীরে ধীরে মূল অনুষ্ঠানের দিকে এগোতে থাকে। অনির্বাণের মুখে নানান কথা শোনা যায় তার প্রেমিকাকে নিয়ে। বাঁধ সেজে বসে রাই। রাই জানায় যখন তার প্রেমিকা আসবে তখন এই কথাগুলো বললে তার প্রেমিকার শুনতে ভালো লাগবে।
অনির্বাণের এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেশ খুশ মেজাজে অপেক্ষা করতে থাকে আসল ঘটনাটির। সবকিছুর মধ্যে বেশ অন্যমনস্ক হয়ে থাকে রাই। সে এক পলক অনির্বাণের দিকে তাকাচ্ছে এবং চোখ সরিয়ে নিচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে, অনির্বাণ রাইয়ের সামনে আংটিটি নিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। রাই কী হ্যাঁ বলবে, নাকি ফিরিয়ে দেবে অনির্বাণকে? কী হতে চলেছে মিঠিঝোড়ার (Mithijhora) তোলপাড় করা পর্বে (Today’s Episode of Mithijhora)? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি।
মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি রাই ও অনির্বাণের প্রেমের কাহিনী এবং তাদের জটিল সম্পর্কের দিকগুলি ফুটিয়ে তুলছে। কিছু না বলেও অনেক কথা বলছে তারা, যা দর্শকদের মন মুগ্ধ করছে। এবার অনির্বাণ বিয়ের প্রস্তাব দিল রাইকে। কিভাবে দেখবে এটা রাই? এরপরে কি রাইয়ের জীবনে নতুন ঝড় আসতে চলেছে। এরপর কী হতে চলেছে তা জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।





