Narendra Modi gave condolence message in Kanchenjunga Express Accident: আজ, সোমবার সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পড়ে ভয়ানক দুর্ঘটনা কবলে। এই ঘটনায় আহত ৬০। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চলছে উদ্ধারকাজ।
এই ঘটনায় শোক বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi gave condolence message in Kanchenjunga Express Accident)। নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানান তিনি। এও জানান যে ঘটনাস্থলে শীঘ্রই যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রেল দুর্ঘটনায় যাঁরা নিজের ভালবাসার মানুষ হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা রইল। আমি প্রার্থনা করছি আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হোক। উদ্ধারকার্য চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন” (Narendra Modi gave condolence message in Kanchenjunga Express Accident)।
জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন পেরোতেই নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। দুমড়ে-মুচড়ে উল্টে যায় একটি কামরা। আর অন্য একটি কামরা ইঞ্জিনের উপরে উঠে যায়।
রেল সূত্রে খবর, মালগাড়ির গতিবেগ ছিল ১০০-১১০ কিলোমিটার। ক্রসিং পেরিয়ে গিয়ে ধাক্কা মারে মালগাড়িটি। সেই সময় তার গতিবেগ ছিল ১১০ কিলোমিটার। কীভাবে চালক সিগন্যাল ফেল করলেন, কোনও যান্ত্রিক গোলোযোগ, নাকি চালকের ত্রুটি, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এছাড়াও উঠে আসছে আরও বেশ কিছু প্রশ্ন-
- মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? রেলের চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না বলে অভিযোগ উঠেছে আগে থেকেই।
- দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ছিল কি?
- সব ট্রেনে কি আদৌ কবচ সিস্টেম চালু হয়েছে?
- যে ট্রেন শিলচর/ আগরতলা-শিয়ালদহের মধ্যে চলে, তাতে অনেক পুরনো আমলের কোচ কেন?
- কেন এখনও আধুনিক LHB কোচ দেওয়া যায়নি?
এই ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর পাশাপাশি শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। জানা গিয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে (Narendra Modi gave condolence message in Kanchenjunga Express Accident)।





