বিজেপির দলীয় কার্যালয়ের কাছে বোমাতঙ্ক, মিলল সুতলি বোমার মতো বস্তু, তুমুল হইচই এলাকায়

Bomb Threat near BJP Office: ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে চার সদ্যসের কেন্দ্রীয় দল। আর এরই মধ্যে বিজেপির দলীয় কার্যালয়ে বোমাতঙ্ক (Bomb Threat near BJP Office)। মুরলীধর সেন লেনে মাহেশ্বরী ভবনের কাছ থেকেই উদ্ধার হয় সুতলি বোমা। যা নিয়ে বেশ আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। উদ্ধার করা হয় সেই বোমা।

গতকাল, রবিবার মুরলীধর সেন লেনের খুব কাছে একটি রাস্তায় সুতলি বোমার মতো একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এই মুরলীধর সেন লেনেই একসময় বিজেপির রাজ্য সদর দফতর ছিল। বর্তমানে এই অফিসটি দলের আইটি দল ব্যবহার করে থাকে। এই মাহেশ্বরী ভবনেই রয়েছেন ভোট পরবর্তী হিংসার ঘরছাড়া বিজেপির কর্মীরা। আর সেখান থেকেই অনতিদূরে মিলল বোমা (Bomb Threat near BJP Office)

এদিন বোমাতঙ্ক ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত হয় পুলিশ। স্নিফার ডগ নামিয়ে চলে তল্লাশি। সেখানে যায় কলকাতা পুলিশের বিশেষ দল। পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। রাত ৮টা ৩৫ মিনিট নাগাদ উদ্ধার করা হয় ওই সুতলি বস্তুটি (Bomb Threat near BJP Office)। তবে উদ্ধারের পর পুলিশ জানায়, ওই সুতলি বস্তুটি আদতে বোমা নয়।

বিজেপির যে কেন্দ্রীয় বাংলায় এসেছে, সেই দলে রয়েছেন ত্রিপুরার বিজেপি সাংসদ বিপ্লব দেব। তিনি এই ঘটনায় বলেন, “বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা থেকেই সেটা স্পষ্ট। বাংলা জুড়ে তৃণমূলের গুন্ডারাজ চলছে। কেউ বিরোধিতা করলেই বোমা, গুলি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে” (Bomb Threat near BJP Office)

এদিকে এই বোমাতঙ্কের ঘটনায় আবার তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবী, এই গোটা ঘটনাটি আসলে সাজানো। এই সুতলি বোমার মতো বস্তু উদ্ধারের ঘটনাকে তিনি নাটক বলে আখ্যা দিয়েছেন (Bomb Threat near BJP Office)। তাঁর কথায়, “ভোটে হারের লজ্জা ঢাকতে বিজেপি এখন অনেক নাটক করবে”।  

RELATED Articles