Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের ভালোবাসা রয়েছে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নীলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে। ৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে (Today’s Episode of Mithijhora)।
সম্প্রতি, রাই শৌর্যকে বোঝাতে শুরু করে তাদের নতুন করে সংসার শুরু করার কথা বলে। রাই জানায় নীলুকে নিয়ে সুখের সংসার করলে সারা জীবনের সবচেয়ে বড় গিফট হবে সেটা। কৃতজ্ঞ থাকবে শৌর্যের কাছে। শৌর্য পুরোপুরি কথা দিতে পারে না তবে বিষয়টি নিয়ে আবারো ভেবে দেখবে এ কথা জানায়। বাড়িতে দিদি বিয়ের কথা শুনে, রাগে বিরক্তিতে ভেঙ্গে পড়ে নীলু। মায়ের সামনে কেঁদে ফেলে তার ভবিষ্যতে অনিশ্চয়তার কথা বলে। বোন স্রোত তাকে বোঝায়। নীলুকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে মায়ের। রাই বাড়ি ফিরে জানায় যে সে শৌর্যের সাথে কথা বলেছে। রাইকে নিয়েও চিন্তিত হয়ে পড়ে নন্দিতা দেবী। তিনি বলেন যদি অনির্বাণ রাই শৌর্যের দেখা করাটা ভুল বোঝে তখন কি ক্ষতিটাই না হতে চলেছে।
মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), অনির্বাণ ও রাইয়ের সম্পর্কের মধুর দিক। বাড়িতে অনির্বাণ রাইকে মিস করতে থাকে। তাই ভিডিও কল করে বসে। এদিকে অনির্বাণের ভিডিও কল পেয়ে খানিকটা লজ্জা পায় রাই। তবে ছোট বোন স্রোত ভিডিও কলটিকে ধরে দিদিকে দেয়। তাদের মধ্যে নানা রকম ভালোবাসা পূর্ণ কথাবার্তা হয় তারপর খানিকটা জোর করেই রাই ফোনটা রেখে দেয়। স্রোত, রাইয়ের মধ্যে সব কিছু নিয়েই অল্প কিছু কথা হয়। এদিকে অনির্বানের মা-বাবা ব্যাপারটি শুনে একদমই ভালোভাবে নেয়নি। তারা পরের দিনই অনির্বাণের কাছে আসছে জানা যায়। অনির্বাণ মা-বাবাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। বিয়ে নিয়ে কোন বাধা অনির্বাণ চায় না (Today’s Episode of Mithijhora)।
পরের দিন সকাল হতেই বাড়ি আসে অনির্বাণের বাবা মা। রাইকে যে অনির্বাণের স্ত্রী হিসেবে পছন্দ নয় তা স্পষ্ট জানিয়ে দেয়। অনির্বাণ খানিকটা অবাক হয়, যাকে চেননা তার সম্বন্ধে এমন কথা কিভাবে বলছে তার মা। অনির্বাণের মনে হয় যে শৌর্যর বৌদি হয়তো এই কথা বলে থাকতে পারে। তবে মা-বাবার কথার বিশেষ উত্তর না দিয়েই অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে রাই তার কলেজের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। শহর থেকে বহু দূরে। রাতে ফোন করে নিজের মনের কথা বলে। তবে স্পষ্ট করে না যে তার মা-বাবা কতটা অসন্তুষ্ট রাইকে বিয়ের সিদ্ধান্তে। রাই অনির্বাণকে জানায় যেখানে তারা যাচ্ছে সেখানে ফোনের নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে তাই যোগাযোগ থাকবে না (Today’s Episode of Mithijhora)।
এদিকে স্রোত স্বার্থকের বাবাকে দেখতে আসে। স্রোত দেখতে পায় বাড়ির পরিচারিকা স্বার্থকের বাবাকে ভুল ওষুধ খাইয়ে ফেলছেন। তখনই পিসিমণিকে ডেকে পাঠায়। এই চেঁচামেচিতে স্বার্থকও তার বাবার ঘরে চলে আসে। এত বড় ভুল হচ্ছে দেখে স্বার্থক চেঁচিয়ে ফেলে বাড়ির পরিচারিকা, পিসিমনি এমনকি স্রোতের উপরেও। স্বার্থক রাগের বসে স্রোতকে বলে যে কেন বাড়িতে এসে বাবাকে ওষুধ খাওয়াতে পারছে না। শুধুমাত্র দেখতে এসে সময় নষ্ট করছে সে। স্রোতের উপর কথা বলাতেই রেগে যায় স্বার্থকের বাবা। স্বার্থকের ওপর অসুস্থ অবস্থাতেই চেঁচায়। সকলেমিলে স্বার্থকের বাবাকে চুপ করাতে থাকে (Today’s Episode of Mithijhora)।
এদিকে অনির্বাণের মনে তোলপাড় চলছে বাবা মা মেনে নিতে পারছে না রাইকে এসব নিয়ে নানা রকম ভাবেই চিন্তিত সে। তবে কি বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে অনির্বাণের বাবা-মা? নাকি সবকিছু মানিয়ে বিয়ে হতে চলেছে তাদের। কিছুদিনের মধ্যেই বিয়ের পর্ব টেলিকাস্ট হতে চলেছে। কারণ ধারাবাহিকে দেখানো হচ্ছে যে রাই ইতিমধ্যেই অফিসে ছুটির দরখাস্ত করেছে। টানটান উত্তেজনা বিয়ের পর্ব কি হতে চলেছে ধারাবাহিকে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের আগামী পর্ব (Today’s Episode of Mithijhora)।





