রাইকে অবিশ্বাস করে চলে গেল অনির্বাণ, নিজের বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে রাই, সে কী জানতে পারবে যত নষ্টের গোড়া নীলুই!

Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রাইয়ের কোন বন্ধু এসে একটি গিফট দিয়ে গেছে। অনির্বাণ গিফটটার প্রতি কৌতুহল, তাই রাই অনির্বাণকে গিফটটি খুলতে বলে। গিফট খোলার পর অনির্বাণ স্তব্ধ হয়ে যায়। গিফটে রাই এবং শৌর্যের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এই দেখে অনির্বাণ রাগের বশে রাইকে নানা কথা শোনায় এবং তার প্রতি অবিশ্বাস তৈরী হয়। রাই অনির্বাণকে জানায় যে সে জানে না কেন কেউ এমন ছবি পাঠিয়েছে এগুলো সত্যি নয় (Today’s Episode of Mithijhora)

ধারাবাহিকে (Mithijhora) দেখানো হচ্ছে, অনির্বাণ রাগে ঘৃণায় ফুঁসতে থাকে রাইয়ের ওপর। রাই কথা বলতে চাইলেও অনির্বাণ তাকে দূরে সরিয়ে দেয়। রাগের বশে কার্যত রাইকে ঠেলে দিয়ে, চলে যায় অনির্বাণ। অনির্বাণ ভুল বুঝতে থাকে রাইকে। এতদিনের জমানো ভালোবাসা এক নিমিষে ঘৃণায় পরিণত হয়। এমনকি শৌর্যের সাথে রাই ঘনিষ্ঠ ছিল, এ ব্যাপারে কেন রাই জানায়নি তা নিয়ে দোষারোপ করতে থাকে। রাই-অনির্বাণকে খুঁজতে স্টাডি রুমে চলে যায়। সেখানে গিয়েও খুঁজে পায়না অনির্বাণকে। সেখানে গিয়ে দেখতে পায় অনির্বাণ একটি চিঠি লিখেছে রাইয়ের জন্য। তবে কি রাইয়ের থেকে একেবারে দূরে চলে গেল অনির্বাণ। এমন সময়ে শেষ হয়েছিল পর্ব।

ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), চিঠিতে রাইকে প্রতারক বলছে অনির্বাণ। শৌর্যের সাথে যে সম্পর্ক ছিল সেটা না জানিয়ে প্রতারণা করেছে রাই। এমনকি অনির্বাণ জানিয়ে দেয় রাইয়ের ইচ্ছে হলে সে বাড়িতে থাকতে পারে কিন্তু রাই থাকাকালীন বাড়িতে যাবে না অনির্বাণ। একজন প্রতারকের সাথে অনির্বাণ কখনও থাকতে চায়না। রাইয়ের সাথে এক ছাদের তলায় থাকতে চায় না অনির্বাণ, একথা স্পষ্ট জানিয়ে দেয় চিঠিতে (Today’s Episode of Mithijhora)

এদিকে অনির্বাণ ভাবতে থাকে কোয়েল আমাকে টুকরো করে দিয়েছিল রাই আমাকে গুঁড়ো করে দিল, আমার ভালোবাসার বিনিময় প্রতারণা দিল। রাই অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভাবতে থাকে অনির্বাণের দেওয়া প্রতিশ্রুতির কথা। রাইয়ের বাড়িতে সকলেই বেশ চিন্তিত কেন ওরা সকাল থেকে একবারও ফোন করেনি এই ভেবে। এদিকে রাই তার বাড়িতে এসে পৌঁছেছে। নীলু ভাবতে থাকে যে নিশ্চয়ই ইতিমধ্যে ঘটনাটি ঘটে গেছে (Today’s Episode of Mithijhora)

দু বাড়িতেই সবাই চিন্তিত হয়ে পড়ে কি হয়েছে সেটা জানার জন্য। রাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে। দাদা রেগে যায় অনির্বাণের ওপর। এদিকে স্রোত কলেজ থেকে চলে আসে। রাইয়ের কাছে বৌদি আর স্রোত মিলে জানতে চায় কি হয়েছে। রাই তখন সবটা স্পষ্ট জানায় এবং ওই ছবিগুলি দেখায়। বৌদি রাইকে বোঝায় যে এই মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে সত্যি জানাতে হবে। রাই কি আদৌ জানতে পারবে নিজের বোন নীলু এই কাজটা করেছে? কি হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)

RELATED Articles