বিয়ের প্রস্তাব দিতেই রেগে আগুন রাই, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে শেষমেশ এক হবে কী রাই-অনির্বাণ?

Today’s Episode of Mithijhora: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে যে রাইকে না জানিয়েই অনির্বাণ তার পছন্দের আংটিটি কিনে ফেলেছেন। অনির্বাণের এনগেজমেন্টে নিমন্ত্রিত রাই। এনগেজমেন্ট অনুষ্ঠানে অনির্বাণের ঘনিষ্ঠ বন্ধুরাও এসেছে। সেখানে রাইয়ের না আসাটাই ঠিক ছিল বলে বারবার মনে করতে থাকে‌ সে।‌ ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছায় রাইয়ের বৌদি ও ছোট বোন স্রোত। তাদেরকে দেখে অবাক হয়ে যায় রাই। দেখা গেছে অনির্বাণ রাইয়ের সামনে আংটিটি নিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। রাই কি হ্যাঁ বলবে নাকি ফিরিয়ে দেবে অনির্বাণকে। এখানেই শেষ হয়েছিল পর্বটি।

মিঠিঝোরা (Mithijhora)-র আগামী পর্বে দেখা যাচ্ছে রাই পুরো ঘটনাটি বুঝতেই পারেনি। এখানে কি হচ্ছে সেটা তার ধারণা হয়নি। ‌ সে মনে করেছে যে তাকে বিকল্প হিসেবে সেখানে ডাকা হচ্ছিল। ‌ অর্থাৎ অনির্বাণের হবু বউ না আসাতে বিকল্প একজন মানুষ হিসেবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রাই বুঝতে পারেনি ঘটনাটি তাকে কেন্দ্র করেছিল। অনির্বাণ বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে নানা ভাবে কথা শুনিয়েছে সে। এই পুরো ঘটনায় রেগে যায় রাই, এবং সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আসল ব্যাপারটি বোঝাতে আসে তার ছোট বোন বৌদি ও অনির্বাণ। তবে সেখানেও কারোর কথা শোনে না রাই (Today’s Episode of Mithijhora)

বাড়ি ফিরে আসে ছোট বোন স্রোত বৌদি সকলেই। ‌ ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, রাতে রাইয়ের কোন কথা না শুনে গোটা ঘটনাটি পরিষ্কার করে বোঝাতে চায় তাকে। তারপর একে একে পুরো ঘটনাটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। রাইকে মনের কথা বলার আগে ফোন করছিল অনির্বাণ। আদতে তার কোনও প্রেমিকাই নেই যার সাথে তার বিয়ে ঠিক হবে। যাকে সে সেদিন আংটি পড়াতে চেয়েছিল সেটা রাই নিজেই। অনির্বানের মনের মানুষ রাই। রাই যাতে নিজের মনের কথা বুঝতে পারে। অনির্বাণকে কতটা ভালবাসে সে ব্যাপারটি পরিষ্কার হয় তার জন্যই এই নাটকের আশ্রয় নেওয়া হয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে রাই (Today’s Episode of Mithijhora)

এদিকে অনির্বাণ ভাবতে থাকে রাইয়ের সাথে সে ভুল করেছে। একটা ম্যাচিওর মেয়ের সাথে এই মজা করা উচিত হয়নি তার। হয়তো স্পষ্ট জানিয়ে দিলেই সব ঠিক হতো। নিজের মধ্যে অনুতপ্ত হতে থেকে অনির্বাণ ঠিক করে সে পরের দিন সকালের আগেই বিদেশে চলে যাবে। এদিকে নিজের ভুল বুঝতে পেরে রায় অনির্বাণকে ফোন করে কিন্তু ফোন ধরে না অনির্বাণ (Today’s Episode of Mithijhora)। তবে কি রায় অনির্বাণ এর সব ভুল বোঝাবুঝি মেটার আগেই অনির্বাণ বিদেশে পাড়ি দেবে। রাই নিজের মনের মানুষের কাছ থেকে দূরে চলে যাবে আবার। কি হতে চলেছে টানটান এই পর্যায়ে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।

RELATED Articles