Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর শোনার পর গতকাল, সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা করেছেন আহতদের সঙ্গে। এরপর আজ, মঙ্গলবার পুজো দেন মদনমোহন মন্দিরে। আর তারপরই তাঁর গাড়ি রওনা দিল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ির দিকে (Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj)। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।
মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর বাড়ি আসছেন, তা নিজেই জানিয়েছেন অনন্ত মহারাজ। আজ, মঙ্গলবার সকালে তাঁকে ফোন করে মুখ্যমন্ত্রীর তাঁর বাড়ি যাওয়ার কথা জানানো হয় জেলা পুলিশের তরফে। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে ঠিক কী কারণে হঠাৎ বিজেপি নেতার বাড়ি মমতার পদার্পণ, তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে (Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj)।
গতকাল, সোমবার রাতে কোচবিহার পৌঁছে সার্কিট হাউসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর। দুপুর ১২টায় মন্দিরে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। মন্দিরে পুজো, অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। এরপর রওনা দেন অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশে (Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj)।

লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের হাত থেকে কোচবিহার কেন্দ্রটি কেড়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। গতকাল, সোমবার আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের পরিষেবা নিয়ে সরব হন অনন্ত মহারাজ। যদিও লোকসভা নির্বাচনের আগে থেকেই দল বিরোধী কথা শোনা যাচ্ছিল তাঁর মুখে।
অনন্ত মহারাজ বলেছিলেন, “রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি”। তাঁর এহেন মন্তব্য বঙ্গ বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। আর এবার সেই বিজেপি নেতার বাড়িতেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj), যা বিজেপির জন্য মোটেই কোনও খুশির কারণ নয়।
কোচবিহারে নিশীথ প্রামাণিকের প্রচারে সেভাবে দেখাই যায়নি অনন্ত মহারাজকে। এই অনন্ত মহারাজই কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে সোচ্চার হয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে রাজবংশী ভোট কাজে লাগাতে পারে নি বিজেপি। ফলস্বরূপ, জিত হয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার।
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগেই জানিয়েছিলেন, কোচবিহারে বিশেষ একটি কাজ রয়েছে তাঁর। অনন্ত মহারাজের বাড়ি যাওয়াই কী সেই বিশেষ কাজ, এ নিয়ে উঠছে প্রশ্ন। আসলে অনন্ত মহারাজের দল বিরোধী কথা, কোচবিহারে নিশীথের হার, আর এখন তৃণমূল সুপ্রিমোর অনন্ত মহারাজের বাড়ি যাওয়া (Mamata Banerjee is going to meet BJP MP Ananta Maharaj), সবমিলিয়ে যেন নতুন কোনও সমীকরণের ইঙ্গিতই মিলছে।





