নন্দিতা অনির্বাণ-রাইয়ের বিয়ে মানলেও দিদির বিয়ে ভাঙতে নতুন ফাঁদ পাতছে নীলু, শেষমেশ বিয়ে হবে তো রাই-অনির্বাণের?

Today’s Episode of Mithijhora: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে রাই তার মনের কথা জানাচ্ছে অনির্বাণকে।রাই ‌চলে যেতে চাইলে, হাত ধরে আটকে দেয় অনির্বাণ। রাইয়ের অনুমতি নিয়ে রাইয়ের বাড়িতে বিয়ের কথা বলতে যায় অনির্বাণ। রাই তার পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্বের কথা অনির্বাণকে জানায়। অনির্বাণ রাইকে কাজের অনুমতি দেয়। অন্য অফিসে নয়, অনির্বাণের অফিসেই‌ রাই কাজ করতে পারবে সে কথা জানায় (Today’s Episode of Mithijhora)

এদিকে অনির্বাণের সাথে রাইকে দেখে রেগে যায় নীলু। অনির্বাণ রাইয়ের যৌথ সিদ্ধান্তে‌ যে ওদের বিয়ের পিঁড়িতে বসার কথা ভেবেছে তা স্পষ্ট করে অনির্বাণ। রাইয়ের মা কী রাজি হবে অনির্বাণের কথাতে? এত অবধি দেখিয়েই শেষ হয়েছিল মিঠিঝোরা ধারাবাহিকের পর্ব (Mithijhora)। আগামী পর্বে দেখা যাচ্ছে, রাইয়ের মা নন্দিতা দেবী সম্মতি সূচক ব্যবহার (Today’s Episode of Mithijhora)। ‌তিনি ভীষণ অবাক হয়েছেন। অনির্বাণকে বাড়ির বড় জামাই হিসেবে তার ভীষণ পছন্দ হয়েছে তা বোঝাই যাচ্ছে। আনন্দে কেঁদে ফেলেন রাইয়ের মা। অনির্বাণ ভরসার হাত বাড়িয়ে দেয়। অনির্বাণ নিজেকে বাড়ির ছেলের স্থান দিতে বলে। তবে মায়ের এমন ব্যবহারে মোটেই সন্তুষ্ট নয় নীলু। মনে মনে রাগ বাড়তে থাকে‌। নিলু ভেবে নেয় যে কোনভাবেই অনির্বাণ রাইয়ের বিয়ে সে হতে দেবে না (Today’s Episode of Mithijhora)

অনির্বাণ চলে গেলে রাইকে কোনঠাসা করতে থাকে নীলু ও দাদা। তবে রাইয়ের পক্ষে কথা বলে স্রোত ও বৌদি। অনেক চুপ থাকার পর মুখ খোলে রাই। ‌ জানিয়ে দেয় শৌর্যকে বিয়ের না করার সিদ্ধান্ত কেন নিয়েছিল সে। এসব কিছুর মাঝে এই পর্বে মা-মেয়ের ভীষণ ভালো স্ক্রিন প্রেজেন্স দেখা যাবে (Today’s Episode of Mithijhora)। যে রাইকে বারবার কথা শুনতে হতো মায়ের কাছে, সেই মা রাইয়ের সাথে ভালো ব্যবহার করে। মায়ের দুশ্চিন্তা, রাইয়ের বিয়ের পর কে সংসারের দায়িত্ব নেবে। তবে রাই আশ্বস্ত করে, বাড়ির বড় মেয়ের দায়িত্ব কখনোই সে ফেলে দেবে না।

অনির্বাণ কথা দিয়ে গেছে এবাড়ির দায়িত্ব রাই ও তার দুজনের। তবে মাকে রাই জানিয়েছে, কারুর উপর বোঝা হবে না, নিজের সংসার নিজেই চালাবে রাই। সেসব শুনে মা আশ্বস্ত হয়। রাই যে নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ ভুলে যায়নি তা বুঝতে পারে মা। তবে নিলুকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে। মা ভালোই বুঝতে পারে যে নিলু ঠিকভাবে সংসার করতে পারছে না (Today’s Episode of Mithijhora)। চালাকি করে সংসার হয় না তা মেয়েকে বোঝাতে পারেনি মা। রাই কথা দেয় যে শৌর্যের সাথে কথা বলে সে ওদের সংসার গুছিয়ে দেবে। আগামী পর্বে দেখা যাবে নিলু নতুন কি ফাঁদ পাতে রাইয়ের বিয়ে ভাঙতে। জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের আগামী পর্ব (Today’s Episode of Mithijhora)

RELATED Articles