Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। সেই ছবি দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে অনির্বাণ। এইসব জানা মাত্রই অনির্বাণের মা রাইকে ডিভোর্স দিয়ে দিতে বলে। এদিকে শৌর্যের কাছে উত্তর চাইতে গেলে স্পষ্ট সে জানায় এসব কিছুর সাথে সে যুক্ত নয় (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, স্রোত অনির্বাণের অফিসে গিয়ে বোঝাতে থাকে যে এখন এআইয়ের যুগে কিভাবে এসব ছবি সহজেই বানিয়ে ফেলা যায়। কেউ ইচ্ছা করেই এমনটা করেছে। তাই তারা আসল অপরাধীকে ধরবে। অনির্বাণ ভাবতে থাকে, এই ছবির সত্যতা যাচাই না করেই আমি সবকিছু বিশ্বাস করে নিয়েছি। অনির্বাণ ভাবে রাইয়ের সাথে হাত মিলিয়ে আসল অপরাধীকে আমরা এবার খুঁজে বের করবো। অনির্বাণ বুঝতে পারে যে অন্য কেউ এই ছবিগুলি বানিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে তাই রাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া দরকার (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), সোহিনীদেবী বলতে থাকে অনির্বাণ যেন রাইকে কোনভাবে ফেরত না নিয়ে আসে, রাই এর পরেও এমন কোন কাজ করতে পারে বলে সতর্ক করে। সেই ছবিগুলো সত্যি না মিথ্যে আর কারই বা এমন ছবি বানিয়ে লাভ আছে, এই নিয়ে কথা বলতে থাকে অনির্বাণের মা বাবা (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, শৌর্য অনির্বাণের কাছে এসে কিছু জানাতে চায়। অনির্বাণ জিজ্ঞেস করে সে কিভাবে এসব কিছু জানল। বউমণি আর রাই এসে তাকে বিচারকের মত জেরা করেছে। শৌর্য জানায় যে আমি কেন এমন কাজটা করতে যাব, কোনো বিপদ হলে তো আমার কাছেই আগে প্রশ্ন আসবে সেটা আমি জানতাম। কিন্তু অনির্বাণের মা শৌর্যের কোনো কথাই শুনতে চায় না। শৌর্য জানায় রাইয়ের সাথে তার কখনও এরকম সম্পর্ক ছিল না। অনির্বাণ ভাবতে থাকে শৌর্য রাইকে চেনে কিন্তু আমি চিনিনা, আমার বেঁচে থাকার কোন অধিকার নেই (Today’s Episode of Mithijhora)।
প্রসঙ্গত, রাই অন্য অফিসে চাকরির খোঁজে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ভাবে। নীলু এসে রাইকে বলে তুই কি চাইছিস বল আমারও তো জানার অধিকার রয়েছে। নীলু বলে আমি আর কারো প্রতি কোনো বিশ্বাস রাখতে পারছিনা। অনির্বাণ শর্মির থেকে জানতে চায় যে আমার এখন কি করা উচিত তুই বল, শর্মি জানায় যে খারাপ কাজটা করেছে তাকে শাস্তি দেওয়াই তোর এখন মূল কাজ (Today’s Episode of Mithijhora)।
রাই কাজে বেরিয়ে গেলে হঠাৎই দরজায় কলিংবেল বাজে। বউমণি দেখে শৌর্য এসেছে। নন্দিতা দেবী শৌর্যকে দেখে বিরক্তি বোধ করে। রাইয়ের মা বলে, তুমি আমার দুটো মেয়ের জীবন খেয়েছ, এখন কেন এসেছ। এমনকি রাইয়ের দাদা ওকে বেরিয়ে যেতে বলে। শৌর্য জানায়, সে নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। নীলু এ কথাটা শুনে অবাক হয়ে যায় ভাবতে পারছে না শৌর্য এসে তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তবে কি শৌর্য নীলু সুখে সংসার করবে এবার থেকে! কী হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)।





