কেন্দ্রীয় বাজেটে সস্তা হল সোনা! আর কোন কোন পণ্যের দাম কমল বাজেটে? দেখে নিন

Price Decrease of Products in Union Budget: আজ ছিল কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সপ্তমবারের জন্য বাজেট পেশ করেন এদিন। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন।

বাজেট অধিবেশনে আমজনতার নজর থাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বা হ্রাসের দিকে। কোন জিনিসের দাম কতটা কমল বা কতটা বাড়ল, সেদিকেই চোখ থাকে সাধারণ জনতার। এবারের বাজেটেও বেশ কিছু পণ্যের উপর শুল্ক কমানোর জেরে যেমন দাম কমেছে, তেমনই আবার দাম বেড়েছেও কিছু কিছু দ্রব্যের (Price Decrease of Products in Union Budget)।    

এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম কমল, দেখে নেওয়া যাক (Price Decrease of Products in Union Budget)

  • ২০২৪ সালের বাজেটে সোনা, রুপোর উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে দাম কমছে সোনা, রুপোর। ১০ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হয়েছে।
  • মোবাইল ফোন, মোবাইল চার্জার, পিসিবি এবং লিথিয়াম ব্যাটারির উপরও আমদানি শুল্ক কমাবে কেন্দ্রে। এর জেরে মোবাইল ফোন এবং সৌরবিদ্যুতের দাম কমবে।
  • তিনটি ক্যানসারের ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর জেরে ওই তিনটি ওষুধের দাম কমবে।
  • দাম কমল সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্যের।
  • শুল্ক কমলো বৈদ্যুতিন সামগ্রীর। ফলে দাম কমল বিদ্যুতের তারের।

এবারের বাজেটে দাম বাড়ল প্লাস্টিক পাইপের ও
পিভিসি ফ্লেক্সের।

RELATED Articles