ছবি ফাঁস করতে মুখোশ পড়েছে শৌর্য, বাড়ি ফিরিয়ে নিয়ে গেল নীলুকে, কোন কৌশলে ফাঁস হবে নীলুর কীর্তি?

Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। অনির্বাণের মা রাইকে ডিভোর্স দিয়ে দিতে বলে। এদিকে শৌর্যের কাছে উত্তর চাইতে গেলে স্পষ্ট সে জানায় এসব কিছুর সাথে সে যুক্ত নয় (Today’s Episode of Mithijhora)

উল্লেখ্য, অনির্বাণ ভাবতে থাকে, এই ছবির সত্যতা যাচাই না করেই আমি সবকিছু বিশ্বাস করে নিয়েছি। অনির্বাণ ভাবে রাইয়ের সাথে হাত মিলিয়ে আসল অপরাধীকে আমরা এবার খুঁজে বের করবো। অনির্বাণ বুঝতে পারে যে অন্য কেউ এই ছবিগুলি বানিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে তাই রাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া দরকার। সোহিনী দেবী বলতে থাকে অনির্বাণ যেন রাইকে কোনভাবে ফেরত না নিয়ে আসে, রাই এর পরেও এমন কোন কাজ করতে পারে বলে সতর্ক করে।

শৌর্য এসেছে রাইয়ের বাড়িতে। শৌর্য জানায়, সে নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। নীলু এ কথাটা শুনে অবাক হয়ে যায় ভাবতে পারছে না শৌর্য এসে তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তবে কি শৌর্য নীলু সুখে সংসার করবে এবার থেকে!

ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), শৌর্য রাইদের বাড়িতে নীলুকে আনতে গেলে সেখানে অনেক জবাবদিহি করতে হয়। সবাই তাকে প্রশ্ন করে জর্জরিত করে দেয়। সবাইকে শৌর্য জানায় যে নীলু ভুল করেছিল বলে তাকে শাস্তি দিয়ে এ বাড়িতে রেখেছিল। নীলু অনেকদিন থেকে অনুতপ্ত হয়েছে। তাই এবার দেরী হলেও ফিরিয়ে নিয়ে যেতে চায় নীলুকে। নীলু এদিকে মনে মনে খুব আনন্দ পায় যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে শৌর্য (Today’s Episode of Mithijhora)

কলেজে সার্থক স্যারের দেখা হয় স্রোতের সাথে। সেখানে স্রোতের থমথমে মুখ দেখে সার্থক ভাবতে থাকে কী হয়েছে স্রোতের। মুখে না বললেও স্রোতকে নিয়ে চিন্তিত‌ সার্থক স্যার। সার্থক স্যারের বাবার সাথে স্রোতের বহুদিন যোগাযোগ হয়নি। তাই সার্থক স্যারকে ফোন করে, স্রোতকে সার্থক স্যারের বাড়িতে এসে দেখা করতে বলার কথা বলে। এই শুনে রেগে যায় সার্থক (Today’s Episode of Mithijhora)

এদিকে অনির্বাণ রাইয়ের নামে ডিভোর্সের কেস ফাইল করেছে। সেই নিয়ে অনির্বাণের বোন শর্মী অনির্বাণকে জিজ্ঞেস করে কেন সে, অনির্বানের মায়ের কথাতে ডির্ভোস ফাইল করে দিয়েছে। অনির্বাণ জানায় যে কেন রাই শৌর্যের কাছে জবাবদিহি করতে গিয়েছিল। উল্লেখ্য, শৌর্য নীলুকে বাড়ি ফিরিয়ে গেছে দেখে শৌর্য দাদা-বৌদি নানা কটুক্তি করতে থাকে। শৌর্য নীলুর পক্ষে কথা বলে, যে আমার স্ত্রীকে এমন‌ভাবে অপমান‌ করার কারোর দুঃসাহস নেই। কী হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)

RELATED Articles