জল্পনা শেষ। আসবেন তিনি। প্রধানমন্ত্রীর হাতেই হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।

তিনি আসবেন এই খবর প্রায় একপ্রকার নিশ্চিত‌ই ছিল। যেটুকুও আশঙ্কা ছিল সেটার‌ও অবসান হলো। আসছে ৫ই অগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই। বুধবার পুণেতে এই কথা নিশ্চিত করলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।

বর্তমান অবস্থাকে বিবেচনায় রেখে বহু আলোচিত রাম মন্দিরের আমন্ত্রণের তালিকাকে দীর্ঘায়িত করা হচ্ছে না। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সব রাজ‍্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।

তবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে যে অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না এবং তাঁদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’

RELATED Articles

Leave a Comment