অভয়ার ধর্ষন ও নৃশংস খুনের প্রতিবাদে একদিকে বাইপাস দখল করেছে ফুটবলপ্রেমীরা। মাঠের খেলা বাতিল হয়েছে তো কি? পথেই ‘খেলার’ সিদ্ধান্ত নেয় ইলিশ-চিংড়ির যুগলবন্দী। পুলিশকে হারিয়ে বাইপাসের দখল নিয়েছে ফুটবল সমর্থকেরা! অপরদিকে, প্রতিবাদের মিছিলে পা মিলিয়েছেন চলচ্চিত্র পরিবারও।
অভিনয় জগতের শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে সর্বত ভাবে সিদ্ধান্ত নেন, শিয়ালদহ হয়ে খান্নায় পৌঁছে সেখান থেকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ মিছিল বের করবেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ১৬৩ ধারা জারি থাকার দরুন কোনও রকম আইন লঙ্ঘন না করেই মিছিলে হাঁটবেন অভিনেতারা।
মিছিলে উপস্থিত থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী চ্যাটার্জি, পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ জনপ্ৰিয় অভিনেতারা। পরমব্রত চট্টোপাধ্যায় সহকর্মীদের উদ্দেশ্যে বলেন,”আমরা এমন কিছু করবো না যাতে আইন লঙ্ঘন না হয়। যাতে অযথা ধস্তাধস্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”
পরমব্রত আরও জানান,এটা কোনও রাজনৈতিক মিছিল নয়। তাঁরা চিকিৎসকদের ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে পথে নেমেছেন। শ্যামবাজার থেকে আরজি কর ১৬৩(১) ধারা জারি থাকার দরুন আমরা শ্যামবাজারের আগে অবধি মিছিল করবো। এবং শেষে নিজের বক্তব্য রাখবো।
ইতিমধ্যেই শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পৌঁছেছেন তাঁরা। নির্যাতিতার ন্যায় বিচার চেয়ে সরব গোটা চলচ্চিত্র পরিবার।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!