‘অভয়ার ভাই’! রাখি বন্ধনে আর জি করের তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার, বিশেষ উদ্যোগ জুনিয়র চিকিৎসকদের!

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য-সহ দেশ। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ। দিকে দিকে চলছে আন্দোলন, বিক্ষোভ। সকলের একটাই দাবী, তরুণী চিকিৎসকের ন্যায় বিচার চাই, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার দিতে এবার এক বিশেষ উদ্যোগ নিলেন জুনিয়র চিকিৎসকরা।

আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমদিন থেকেই আন্দোলনে সামিল জুনিয়র থেকে পড়ুয়া চিকিৎসকরা। রাজ্যের নানান সরকারি হাসপাতালে বন্ধ চিকিৎসা পরিষেবা। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। জরুরি ও আউটডোর পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ। গতকাল, শনিবার ২৪ ঘণ্টার জন্য গোটা দেশে কর্মবিরতির ডাক দেওয়া  হয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে। এবার রাখি বন্ধনে নেওয়া হল বিশেষ উদ্যোগ।

আগামীকাল ১৯ আগস্ট রাখি বন্ধন। সমস্ত বোনেরা ভাইদের হাতে রাখি পরান ভাইদের মঙ্গল কামনায়। উল্টোদিকে, ভাইয়েরাও বোনদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে শুধুমাত্র ভাইবোনদের মধ্যেই এই উৎসব আটকে নেই। রাখি বন্ধন উৎসব সকলের। আমরা যাদের রক্ষা করতে চাই, তাদের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই এই দিনে। এবার তরুণী চিকিৎসকের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ হলেন জুনিয়র চিকিৎসকরা।

রাখি বন্ধন উপলক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল জুনিয়র চিকিৎসকদের তরফে। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি পোস্টার। তাতে লেখা, ‘অভয়ার ভাই’। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যেই অঙ্গীকারবদ্ধ হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ওই পোস্টে তরুণী চিকিৎসকের উদ্দেশে লেখা, “এই রাখি বন্ধনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই করব আমরা। তোমার স্মরণে রাখিও পরব”।

Raksha Bandhan, lady doctor, R G Kar, great initiative, tie rakhi, junior doctors, justice

শুধু তাই নয়, এই পোস্টের মাধ্যমে নেটিজেনদেরও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, সকলে যেন হাতে কালো রঙের রাখি বা কালো ফিতে বেঁধে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই ছবিতে ক্যাপশন দিতে বলা হয়েছে, “প্রতিশ্রুতি রাখা হবে বোন, #অভয়ারভাই”। এভাবেই তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াইয়ে সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে।

RELATED Articles