এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। জীবনের নানান মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নেন ‘মিঠাই’-এর তোর্সা ওরফে তন্বী লাহা রায় । নানান ফটোশুট হোক বা নানান ছবি, সবই শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত রবিবার বেশ কয়েকটি পোস্ট করার পর ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রে তিনি। ছবিতে বাথটবের মধ্যে কালো লেসের গাউনের ফাঁক দিয়ে সুস্পষ্ট অভিনেত্রীর অন্তর্বাস।
আরও পড়ুন- গম্ভীর মুখে ঠাম্মার বসে ইউভান, হঠাৎ কী হল রাজ-পুত্রের?
View this post on Instagram
যদিও এই ছবিটি পুরোনো ফটোশ্যুটের। কালো শর্টস গাউনে শুকনো বাথটাবেই লেন্সবন্দি হয়েছেন নায়িকা। আপতত করোনা আক্রান্ত তন্বী, বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী। দিনযাপনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, কখনও আবার পুরোনো ফটোশ্যুটের ছবি শেয়ার করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্যানেদের তন্বী জানিয়েছেন আপতত ভালো আছেন তিনি। সুস্থ হয়ে শীঘ্রই সেটে ফিরবেন সেই আশ্বাসও দেন।





