ইউভানের সম্পর্কে আলাদা করে বোধ হয় কিছু বলার নেই। এখন সে গোটা টলি ইন্ডাস্ট্রির চোখের মণি। যেখানেই যাক না কেন, সেই জায়গার মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইউভানই। জন্মের পর থেকেই সে যেন সেলিব্রিটি। নানান ছবিতে পোজ দেওয়া বা মা-বাবা-ঠাকুমার কোলে চড়ে আদর খাওয়াতে সে একেবারে ওস্তাদ।
দেখতে দেখতে ৭ মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। কিছুদিন আগেই ছেলের ৭ মাস বয়স পূর্ণ হওয়ার উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর আবেগঘন পোস্ট করেন শুভশ্রী। ইতিমধ্যেই, মায়ের সঙ্গে নিজের জীবনের প্রথম পার্টিও সেরে ফেলেছে ইউভান। জীবনের আরও এক ধাপ এগিয়েছে ইউভান। একা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে সে।
আরও পড়ুন- ‘দু-এক পা এগিয়ে দে’, ভাই-বোনের একসঙ্গে পথ চলার অঙ্গীকার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডিঙ্কা-দিঠির নাচ
কিন্তু হঠাৎই জীবনে ঘটল ছন্দপতন। কিছুদিন আগেই খবর মিলেছে যে শুভশ্রী করোনায় আক্রান্ত। এদিকে, কিছুদিন আগে পর্যন্তও রাজ ভোটের কাজে ব্যস্ত ছিল। এবারের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। এই কারণে ভোটের কাজে সেখানেই থাকতেন তিনি। বাড়িতে সেভাবে সময় দিতে পারতেন না। এই অবস্থায় ঠাকুমার কাছেই থাকছিল ছোট্ট ইউভান।
কিছুদিন আগে রাজ ইউভানের একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে, ঠাকুমার কোলে গম্ভীর মুখে বসে রয়েছে ইউভান। এটা সেই সময়, যখন রাজ ভোটের জন্য বাইরে ছিলেন ও শুভশ্রীও কোয়ারেন্টাইনে। সেই সময়ের ছবিটি শেয়ার করে রাজ লেখেন, “এত গম্ভীর কেন? বাবাকে মিস করছ? বাবাও তোমাকে খুব মিস করছে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি”।
View this post on Instagram
আরও পড়ুন- প্রয়াত ইরফান খান ও ভানু আথাইয়াকে শ্রদ্ধাজ্ঞাপন ‘দ্য অ্যাকাডেমি’-র মঞ্চে
ইউভানের এই মিষ্টি গম্ভীর মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। সকলে বেশ পছন্দ করেছে রাজ-পুত্রের এই ছবি। একাধিক মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স।





