২০২০ সাল এক অদ্ভুত একটি বছর। মহামারী থেকে শুরু করে মৃত্যু, বিতর্ক, লড়াই, হানাহানি, বিপর্যয়, সবকিছুর সাক্ষী থেকেছে দেশবাসী। তবে সবচেয়ে বেশি ঝড় উঠে বলিউডে যা দীর্ঘদিন ধরে মানুষের মনে ররয়ে গিয়েছে। এই সমস ঘটনা সোশ্যাল মিডিয়াতেও তুমুল ঝড় তোলে। দেখে নেওয়া যাক কী কী উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী রয়েছে বলিউডঃ
১. দীপিকা পাডুকোন ও জেএনইউঃ
জে এন ইউতে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠে সারা দেশ। এর জেরে ধর্নায় বসে পড়ুয়ারা। পড়ুয়াদের সেই প্রতিবাদেই সামিল হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর জেরে বিস্তর বিতর্কের মুখেও পড়তে হয় তাঁকে।
২. ইরফান খানের মৃত্যুঃ
অনেকদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। সুস্থও হয়ে উঠছিলেন। লন্ডনে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য। কিন্তু একরাতের জন্য হাসাপাতালে ভর্তি হয়ে পরদিন সকালেই মৃত্যু হয় কিংবদন্তী অভিনেতা ইরফান খানের।
৩. ঋষি কাপুরের মৃত্যুঃ
২০২০ সাল একাধিক তারকার মৃত্যুর সাক্ষী থেকেছে। এর মধ্যে অন্যতম নাম ঋষি কাপুরের। তাঁর মৃত্যুর খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অমিতাভ বচ্চন।
৪. সুশান্ত সিং রাজপুতের মৃত্যুঃ
১৪ই জুন রবিবার দুপুর ২টোর সময় খবর আসে নিজের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে যায় সারা দেশে। তাঁর মৃত্যু রহস্য নিয়ে জটিলতা এখনও কাটেনি। তাঁর মৃত্যু রহস্যের তদন্তভার সিবিআই-এর হাতে গেলেও তাঁর সমাধান এখনও মেলেনি।
৫.নেপোটিজমঃ
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই যে ঘটনাটি সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়, তা হল নেপোটিজম। এই নিয়ে কঙ্গনা রানাওয়াত বিশেষভাবে দাগেন করণ জোহরকে। এই নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
৬. রিয়া চক্রবর্তীঃ
সুশান্তের মৃত্যুর পরই তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্ক শুরু হয়। সুশান্তের মৃত্যুতে প্রথম সন্দেহের তালিকায় রিয়ার নাম জড়ায়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হলে তাঁর বিরুদ্ধে মাদক কান্ডে জড়িয়ে থাকার অভিযোগ উঠে। এর জেরে গ্রেফতারও হন তিনি।
৭.সোনু সুদঃ
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সারা বছর ধরে তিনি যেভাবে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা প্রশংসনীয়।
৮. বিএমসি ও কঙ্গনা রানাওয়াতঃ
নেপোটিজম বিষয়ে নাম জড়ানোর পর তাঁর সঙ্গে বিএমসির সংঘাত বাঁধে। কঙ্গনার মুম্বইয়ের অফিস ভেঙে দেয় বিএমসি।
৯. অমিতাভ বচ্চনঃ
করোনায় আক্রান্ত হন অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। এই বছরে বেশ ছড়িয়ে পড়েছিল এই টুইট।
১০. সঞ্জয় দত্তঃ
এই বছর আগস্ট মাসে খবর আসে যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন ফেলে দেয় সারা দেশে। তবে তারপর কিছুদিনের মধ্যেই আবার তিনি সুস্থ হয়ে শুটিং-এ ফিরে যান তিনি।





