ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলছে অ্যাডিলেডে, গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। যেখানে অধিনায়ক বিরাট কোহলি টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির নামে টস নিয়ে একটি বিশেষ রেকর্ডও রয়েছে। টেস্ট ক্রিকেটে যখনই বিরাট টসে জিতেছে ভারত কখনই সেই ম্যাচ হারেনি।
টেস্ট ক্রিকেটে ২৬ বার টস জিতেছেন বিরাট কোহলি। এর আগে ২৫ টি টেস্ট ম্যাচের মধ্যে ভারত ২১ টি ম্যাচ জিতেছে এবং চারটি টেস্ট ম্যাচ ড্র করেছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করে রয়েছে যে এই টেস্ট ম্যাচেও বিরাট নিজের এই রেকর্ড ধরে রাখবেন।
https://twitter.com/ICC/status/1339419486756200449
বিরাট কোহলি এই টেস্ট ম্যাচের পরে ছুটি নিয়ে দেশে ফিরবেন। এই টেস্ট ম্যাচটি ভারতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। বিরাটের পর বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে, যিনি বর্তমানে টেস্ট দলে ভারতের সহ-অধিনায়ক।





