গতকাল ছিল শিক্ষক দিবস। সকলেই তাদের জীবনের শিক্ষকদের অবদানের কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের সাথে কাটানো স্মৃতি রোমন্থন করেছেন ছাত্র ছাত্রীরা। শিক্ষকরা তাদের আগামী প্রজন্মকে দেখে খুশি।
অনেকেই নিজের জীবন , কিংবা জীবনের ভুল গুলোকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দেন। কেউ কেউ আবার সময়কেই শ্রেষ্ট শিক্ষক বলে মনে করেন। পাশাপাশি বাবা মা, গুরুজন থেকে পছন্দের অভিনেতা অভিনেত্রী থাকেন এই তালিকায়।
তবে শিক্ষক দিবসের দিনে শিক্ষক থেকে দাদা হবার নজির নেই বললেই চলে। তবে নজিরবিহীন ঘটনা এবার ঘটলো অভিনেতা টোটা রায়চৌধুরী জীবনে। হঠাৎ করেই টলিউডের ফেলুদা কিং বা রোহিত সেন স্যার থেকে দাদা হলেন কিভাবে? অভিনেতা টোটা রায়চৌধুরী সহ অভিনেতা শাহির রাজ টুইটারে এই গোপন তথ্য ফাঁস করলেন।
শিক্ষক থেকে দাদা হলেন কিভাবে অভিনেতা টোটা রায়চৌধুরী? সম্প্রতি বিরসা দাশগুপ্ত পরিচালিত মুখোশ সিনেমা চলছে শহর জুড়ে। এক ঝাঁক জনপ্রিয় মুখ অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, পায়েল দে অভিনয় করছেন এই সিনেমায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী।
শাহির টুইট করে জানান, অভিনয় মাধ্যমেই টোটা রায়চৌধুরী সাথে আলাপ তার।এরপরেই সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে স্যার বলে সম্বোধন করেন অভিনেতা।তারপরেই ছাত্রকে তাঁর অবাক প্রশ্ন, ‘‘আমি তোমার অঙ্কের শিক্ষক নাকি যে ‘স্যার’ বলছ?’’ তার পরেই আন্তরিক অনুরোধ, ‘‘দাদা বলে ডাকবে। আর ‘আপনি’ নয় ‘তুমি’ বলো।’’
শিক্ষক দিবসের দিনে এই অনুভূতি ভাগ করে নিয়ে মুগ্ধ শাহির জানান এ ভাবেই এক জন সেই অর্থে নতুন অভিনেতাকে সহজ করে দিলেন টোটাদা। খুব ভাল থেকো।’ টোটা ছাত্রের উত্তরে জানান ‘আরে! তুমি আমার সহশিল্পী অর্থাৎ সহযোদ্ধা! তা ছাড়া, আমি কোনও মহা তারকা নই। এক জন সাধারণ অভিনেতা মাত্র।’ তার অভিনয়ের প্রশংসা করে বলেন ‘তোমার কাজ খুব ভালো লেগেছে শাহির। ভবিষ্যতে আরও বহু ছবিতে দেখার অপেক্ষায় রইলাম।’
গুণী শিল্পী ও বড় মনের মানুষ। শুটিংএ তাকে টোটা স্যার বলে ডাকা শুরু করলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বললেন, "আমি তোমার অংকের শিক্ষক নাকি যে স্যার বলছো? দাদা বলে ডাকবে। আর আপনি নয় তুমি বলো।"এভাবেই একজন সেই অর্থে নতুন অভিনেতাকে কমফোর্ট জোন তৈরি করে দিলেন। @tota_rc দা ভালো থেকোl pic.twitter.com/j5tsA2ZpAf
— Shahir Raj (@shahir_raj) September 5, 2021





