প্রেগনেন্ট অবস্থাতেই জোরদার ফাইটিং! দুষ্টু লোকেদের নিমেষে শায়েস্তা, ‘কাহানি’র বিদ্যা বালানকে মনে করাল ‘রানী’, হু হু করে বাড়ছে টিআরপি

স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘তোমাদের রানী’-তে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার। শুটিংয়ের জন্য কৃত্রিম গর্ভ পরে থাকতে হয় রানীকে।পর্দায় মা হওয়া আর বাস্তবে মা হওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে বলছেন অভিকা।

ধারাবাহিক অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থায় খলনায়িকার ধোলাই করে রানী।
সাক্ষাৎকারে অভিকা ওরফে রানীকে বলতে শোনা গেছে, “রানী তার সন্তানকে খুবই ভালবাসে। রানীর জীবনে ওঠাপড়া লেগেই থাকে। তাই না চাইলেও, রানীকে মারামারি করতে হয় দুষ্টু লোকজনের সঙ্গে। কিন্তু সে যা করে, নিজের বেবিকে সুরক্ষিত রেখে।”

সিনেমার নায়িকার গর্ভবতী অবস্থা অনেকেই নজর করে। নায়িকার গর্ভবতী অবস্থায় মারপিট এটা একটা বেশ রোমাঞ্চকর ঘটনা। আর তাতেই বাড়ছে টিআরপি। তোমাদের রানী ধারাবাহিকে রানীর ফাইটিং শুটে মন কেড়েছে অনেক দর্শকেরই। এই ধারাবাহিক করার জন্য রানীর ইন্সপিরেশন কাহানির বিদ্যা বালান। বারবার ওনার অঙ্গভঙ্গি দেখেন কিভাবে হাঁটতে হবে চলতে হবে সবই রপ্ত করার চেষ্টা করেন।

গর্ভবতী অবস্থাতেও রানীর মারামারি দর্শকদের টিআরপি টানে‌‌। অনেকেই দেখতে ভালোবাসেন ‘তোমাদের রানী’ ধারাবাহিক। নতুন এপিসোডে দেখা যাবে, দুষ্টু লোকদের শায়েস্তা করছে রানী। গোল্ড লোনের অফিসের লোকেদের মিথ্যে বলায় ধরে ফেলেছে। অনেকের টাকা বেচেছে। সবাই রানীর সুনামে ব্যস্ত। শ্বশুর বাড়ির লোক তার ইন্টারভিউ দেখতে পেয়েছে টিভিতে। আলীরে সাহসিকতায় খুশি হওয়াটাই স্বাভাবিক। তবে তার শরীর নিয়ে উদ্বিগ্ন পরিবারের লোকেরা।

দেখা যাবে দুর্জয়ের সাথে রানীর মনোমালিন্য তারপর রাগ ভাঙ্গানোর পালাও কিছুটা দেখা যাবে পরবর্তী এপিসোডে। তদন্ত করে হাতে নাতে টাকা নিয়ে চম্পট দেওয়া লোকেদের ধরে ফেলেছে রানী। তারপর সংসার পঞ্চমুখ সকলে। দুর্জয় আনন্দিত অবশ্যই। তবে মান অভিমানের পালা চলছে। কীভাবে অভিমান ভাঙবে দুর্জয়ের তা দেখতে উৎসুক দর্শকরা। রানীর সাহসিকতাই বাজিমাত করছে ধারাবাহিকে। একের পর এক দুধর্ষ পর্ব আসছে।

RELATED Articles