TRP List of this week: একের পর এক ধারাবাহিক বন্ধ আর শুরুর মুখে বড়সড় রদবদল দেখা গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকায়। এই সপ্তাহের ধারাবাহিকের মার্কশিট এসেছে। হ্যাঁ, অর্থাৎ টিআরপি তালিকা (TRP list) প্রকাশিত হয়েছে। আগের তুলনায় বাংলা মেগা ধারাবাহিক গুলির নম্বর কিছুটা বেড়েছে। জেনে নিন কোন ধারাবাহিক কেমন স্কোর করল মার্কশিটে। আগের সপ্তাহের পর আবার নিজের জায়গায় ‘পর্ণা’। সবাইকে টেক্কা দিয়ে ৭.৭ নম্বর পেয়ে ‘বাংলা সেরা’ তকমা পেল জি বাংলার ‘নিম ফুলের মধু’ (TRP List of this week)।
‘পর্ণা’র পরেই এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। আর তারপরেই টিআরপি তালিকায় (TRP list) তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সপ্তাহে শ্যামলীর প্রাপ্ত নম্বর ৬.৩। ৬.১ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। বহু চেষ্টা করে দর্শকের মনে জায়গা করে এক ঘর এগিয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘সয়ম্ভূ’র সম্পর্কের রসায়ন। এই সপ্তাহের টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কথা ধারাবাহিক। আগের সপ্তাহের থেকে নেমেছে রেটিং পেয়েছে ৬.০।মান পড়ে গিয়েছে ‘কথা’ ধারাবাহিকের (TRP List of this week)।
এদিকে নতুন শুরু হওয়া গল্প শুভ বিবাহ রয়েছে ষষ্ঠ স্থানে। তার সাথেই রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৫.৬। ডায়মন্ড দিদি জিন্দাবাদ এক সপ্তাহ চলেই টিআরপি তালিকায় (TRP list) জায়গা দখল করেছে। এই নতুন ধারাবাহিক সপ্তম স্থানে রয়েছে, প্রাপ্ত রেটিং ৪.২। মিঠিঝোরা ধারাবাহিক নিয়ে দর্শকদের উত্তেজনা থাকলেও টিআরপি তালিকায় অনেকটাই পিছনে। অষ্টম স্থানে থেকে এই ধারাবাহিকের রেটিং ৪.৩। টিআরপি তালিকায় ৪.২ রেটিং পেয়ে নবম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি। নতুন ধারাবাহিক পুবের ময়না জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায়। দশম স্থানে থেকে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ২.৮ (TRP List of this week)।
টিআরপি তালিকায় (TRP list) ১ থেকে ৫-এ রয়েছে কোন কোন ধারাবাহিক (TRP List of this week)?
১. নিম ফুলের মধু (৭.৭)
২. ফুলকি (৭.৫)
৩. কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
৪. জগদ্ধাত্রী (৬.১)
৫. কথা (৬.০)
দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রত্যেক ধারাবাহিকে নতুন নতুন টুইস্ট আসছে। দর্শকদের মনে জায়গা করে রাখতে নানান মোড় নিচ্ছে ধারাবাহিকের গল্পগুলি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষের তরফে পাল্টে দেওয়া হচ্ছে ধারাবাহিকের সময়। ইতিমধ্যেই বেশ কিছু নতুন মেগা শুরু হয়েছে সেগুলি জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায় (TRP List of this week)। অন্যদিকে বেশ কিছু মেগা টিআরপি তালিকায় জায়গা করতে না পেরেই শেষ হতে হয়েছে। রোজকার ধারাবাহিকের গল্পের মাঝে কে বেশি এগিয়ে, দর্শক কোন ধারাবাহিকটি বা কোন গল্প পছন্দ করছে তা বলে দেবে টিআরপি তালিকা (TRP list)।





