মমতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের, কেস ফাইলে জুড়ল আরও ২ তৃণমূল নেতার নাম, কারা তারা?

Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সম্পর্কে বারবার সম্মানহানিকোর মন্তব্য করার কারণে এই মামলা করেন রাজ্যপাল। এবার সেই কেস ফাইলে যুক্ত হল আরও দুই তৃণমূল নেতার নাম (Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders)।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গতকাল, বুধবার আদালতে সেই মামলা ওঠে। যদিও পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে রাজ্যপালকে ফের ফাইল করার নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও।

সেই অনুযায়ীই এবার রাজ্যপালের আইনজীবী বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে প্রেজেন্টেশন করতে চেয়ে আর্জি জানান। আগামী বুধবার সেই প্রেজেন্টেশন দেওয়ার অনুমতি মিলেছে (Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders)। তা দেখার পরই আদালত সিদ্ধান্ত নেবে যে রাজ্যপালের এই মামলা গ্রহণ করা হবে কী না!

আসলে, রাজ্যের দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি রাজভবনে গিয়ে শপথ নেবেন না। বিধানসভায় শপথ নেবেন। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছিলেন, রাজভবনের যা কীর্তিকলাপ, সেই কারণেই রাজভবনে যেতে চাইছে না কেউ।

মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই সরব হয়েছিলেন রাজ্যপাল। স্পষ্ট জানিয়েছিলেন, আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলা হলে ফল ভুগতে হবে। তিনি এও বলেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। সেই কারণেই তিনি মানহানির মামলা করবেন (Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders)।

গতকাল, বুধবার রাজ্যপালের আইনজীবী আদালতে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যের কারণেই এই মানহানির মামলা করা হয়েছে। প্রমাণ হিসেবে নানান সংবাদমাধ্যমে এই নিয়ে তথ্য ও মমতার  নানান মন্তব্যের ভিডিও পেশ করেন আইনজীবী।

এদিন বিচারপতি জানতে চান, যে সমস্ত সংবাদমাধ্যমের তথ্য পেশ করা হয়েছে, তাদের পার্টি করা হয়েছে কী না! আইনজীবী জানান, মমতার সেই ভিডিও ফুটেজ ইউটিউবে রয়েছ, যে কেউই তা দেখতে পারবেন। তবে আদালত জানা, এই মামলায় পদ্ধতিগত ত্রুটি থেকে যাচ্ছে। মামলা প্রত্যাহার করে নতুন করে কেস ফাইল করার কথা জানায় আদালত (Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders)।

আদালতের সেই নির্দেশের পর আজ, বৃহস্পতিবার নতুন করে আবেদন করা হয়েছে এই মামলার জন্য। আর এই মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই তাঁরই সঙ্গে কুণাল ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করা হল কেস ফাইল (Defamation Case against Mamata Banerjee and other two TMC Leaders)। 

আরও অন্যান্য খবর