স্লট পরিবর্তন করেও টিআরপি রেট একেবারে তলানিতে, যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে জি বাংলার এই ধারাবাহিক

এখনও ১০০ পর্ব ছুঁতে পারিনি জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক। তার আগেই ধারাবাহিকের কপালে কি জুটতে চলেছে তা নিয়ে আশঙ্কায় অভিনেতা অভিনেত্রীরা। দু মাস যেতে না যেতেই স্লট হারা হতে চলেছে এই ধারাবাহিক। যেকোনো মুহূর্তেই বন্ধের ঘোষণা হতে পারে জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের। কথা বলছি নেহা আমনদীপ ও সৈয়দ আরেফিন অভিনীত যোগমায়ার। সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষ মোটেই খুশি নয় এই সিরিয়ালের রেটিং নিয়ে। নতুন ধারাবাহিক কে প্রথম কাছে ডেকেছি-র জন্য স্লট হারাতে হয়েছে যোগমায়া ধারাবাহিককে।

এখন রাত ১০.৩০টার স্লটে দেখা যাচ্ছে যোগমায়া ধারাবাহিক। চ্যানেল কর্তৃপক্ষের তরফে আল্টিমেটাম দিয়ে জানানো হয়েছিল, এই স্লট উদ্ধার করতে না পারলে এক মাসের মধ্যে বন্ধ করা হবে এই ধারাবাহিক। চলতি সপ্তাহের টিআরপিতে কিছুটা স্বস্তিতে যোগমায়া ধারাবাহিকের গোটা টিম। এই সপ্তাহে 0.১ নম্বরের ব্যাবধানে স্লট ধরে রেখেছে যোগমায়া।

শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করতে পারেনি। যোগমায়া রেহানের জুটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করেনি। রিক্সা চালকের মেয়ের আইএএস অফিসার হওয়ার গল্প দাঁড়ায়নি। এখন এই প্রোডাকশন হাউজের অপর একটা ধারাবাহিক জগদ্ধাত্রীও স্লটহারা। তবে বোঝাই যাচ্ছে জি বাংলা চ্যানেলে নতুন ধারাবাহিকের খবর প্রকাশ্যে আসলেই প্রথমেই বাদ যাবে যোগমায়া ধারাবাহিকটি। জানা গেছে, যোগমায়ার গল্পে খুশি নন, গল্পের নায়কও। উল্লেখ্য, জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের হাত ধরে প্রায় চার বছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন পাঞ্জাবি অভিনেত্রী নেহা।

এর আগেই ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য কোপ পড়েছে অষ্টমী ধারাবাহিকে। সন্ধ্যার সময় দেখা যাবে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটিকে।‌ তবে শেষ হচ্ছে না ধারাবাহিক। ২৭শে মে থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন গল্প এসেছে। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল অষ্টমী ধারাবাহিকের স্লট। এখনই শেষ হচ্ছে না তবে এগিয়ে আনা হয়েছে ধারাবাহিকটি। এতে যে টিআরপির উপর কোপ পরবে তা বলাই বাহুল্য। অষ্টমী ধারাবাহিকের দর্শকেরা এই খবরে দুঃখিত।

উল্লেখ্য, টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই কঠিন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। ‌দেড় মাসে ফের স্লট পরিবর্তন হতে চলেছে অষ্টমী ধারাবাহিকের। এবার থেকে সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে বাংলা টকিজের নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’।

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল বন্ধ হচ্ছে না অষ্টমী ধারাবাহিক। ২৭-এ মে থেকে সন্ধে ছটার স্লটে দেখা যাচ্ছে অষ্টমী ধারাবাহিক। তবে কী শেষ হতে চলেছে যোগমায়া। কেন জি বাংলা চ্যানেলের (Zee Bangla) অষ্টমী ধারাবাহিকের স্লট আধঘন্টা এগিয়ে আনা হয়েছে এটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না দর্শকেরা। ব্লুজ প্রোডাকশন হাউজের যোগমায়া ধারাবাহিকের টিআরপি এখন সংকটজনক অবস্থায়। তাই সম্ভবত সাড়ে দশটা স্লটে পাঠানো হয়েছে এই ধারাবাহিককে।

RELATED Articles