সপ্তাহান্তে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। পশ্চিমের চার জেলায় তাপ প্রবাহের সর্তকতা (Heat Wave Alert) দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত তৈরি হয়েছে হিট ওয়েভ (Heat Wave Alert) পাথ।
পশ্চিমের গরম হাওয়া ঢুকেছে বঙ্গে। ৪২ থেকে ৪৪ ডিগ্রির তাপমাত্রা হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানসহ, পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩৯ ডিগ্রির ঘর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের (Heat Wave Alert) পরিস্থিতি, এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর দুই থেকে তিন দিনের মধ্যেই মুম্বাই শহরে ঢুকবে বর্ষা। কলকাতায় কবে বর্ষা আসবে নিশ্চিত খবর দিতে পারেনি আবহাওয়াবিদরা। আগামী তিন চার দিনের মধ্যেই তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু।ঘূর্নাবর্ত রয়েছে সৌরাষ্ট্র মধ্যপ্রদেশ আসাম তেলেঙ্গানা বিহার উত্তর প্রদেশের ওপরে। ঘূর্নাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে।দিল্লিতে তাপমাত্রা পৌছাবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। হরিয়ানা, উত্তর প্রদেশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহারেও সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁতে পারে (Heat Wave Alert)।
মুম্বাই শহরে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনো বেশ কিছুটা দেরি। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। বুধবার এর আগে মৌসুমী বায়ুর অগ্রগতির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের বর্ষা ঢুকেছে। ৩১শে মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার তেমন কোন সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান করা হয়েছে আবহাওয়াবিদদের তরফে।
আজ শনিবার সকাল থেকেই অস্বস্তিকর গরম (Heat Wave Alert)। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের (Heat Wave Alert) পরিস্থিতি তৈরি হবে। তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে।
অপরদিকে আজ শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির এলাকাতেও। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।





