এমনিতে তিনি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের সমস্ত খুঁটিনাটি শেয়ার না করলেও আনন্দের মুহূর্তগুলো নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টেলিপাড়ার পরিচিত মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়। তবে এর বাইরেও তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। উত্তম কুমারের ভাই তরুণ কুমারের ছেলের পুত্রবধূ তিনি।
সদ্যই বিয়ে হয়েছে ত্বরিতার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে হয়েছেন সৌরভ চট্টোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়। বেশ ধূমধাম করে একেবারে রূপকথার মতোই ছিল তাদের বিয়ে। বিয়ের নানান ছবি ও ভিডিও-ও ত্বরিতার ইনস্টাগ্রামে ঝলমল করছে।
View this post on Instagram
আরও পড়ুন- চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!!
মাঝেমধ্যেই ত্বরিতা নানারকমের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নানান নাচের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে থাকেন। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যা বেশ মনে ধরেছে তাঁর অনুরাগীদের। নতুন শ্বশুরবাড়ির বেডরুমে এটাই ত্বরিতার প্রথম ভিডিও। ‘তেরি অওর, তেরি অওর’ গানে সুন্দরভাবে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন- বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাল রঙের একটি ড্রেস পরেছেন ত্বরিতা। আর গানের সঙ্গে গোটা ঘরে ঘুরে ঘুরে নাচছেন তিনি। নতুন বিয়ে, তাই বোঝাই যাচ্ছে স্বামী নিজের ভালোবাসা জানানোর উদ্দেশ্যেই এই ভিডিও। তারেই ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় তা বেশ সাড়া ফেলে দিয়েছে। ত্বরিতার অনুরাগীরাও তাঁর এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যাতে তাঁর ও সৌরভের এই মিষ্টি বন্ধন যেন সারাজীবন অটুট থাকে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার