সম্পন্ন হল শেষ দিনের শ্যুটিং! গল্পে ‘চমক’ দিয়েই শেষ হতে চলেছে ‘কে প্রথম কাছে এসেছি’! রইল বড় আপডেট!

জি বাংলার (zee bangla) যে সমস্ত ধারাবাহিকগুলি সব থেকে জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হল ‘কে প্রথম কাছে এসেছি’ (ke prothom kache esechi) ধারাবাহিকটি। শুরুর দিন থেকেই দর্শকদের মনে জায়গা করে দিয়েছে এই ধারাবাহিকটি। মূলত গল্পের জোরেই দর্শকদের মনে জায়গা করতে পেরেছে ‘কে প্রথম কাছে এসেছি’। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে মোহনা মাইতি (mohona maity) এবং সায়ন বসুকে (sayan basu)

তবে এই ধারাবাহিকের আসল ইউএসপি হল রাধিকা কর্মকার। ছোট্ট মিহির চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছেন ছোট পর্দার দর্শকদের। ক্রমে যেন মিহিই মূল চরিত্র হয়ে উঠেছে ধারাবাহিকটির। একজন সিঙ্গেল মাদারের গল্প উঠে এসেছিল এই ধারাবাহিকে। তবে দর্শকদের জন্য থাকছে একটি দুঃখের খবর।

শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিক। ছোট্ট মিহিকে আর দেখতে পাবেন না দর্শকরা। আগামী ২২ শে সেপ্টেম্বর শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি। গত ১১ই সেপ্টেম্বর ধারাবাহিকের শেষ পর্বটির শুটিং শেষ করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা। তবে শোনা যাচ্ছে শেষ পর্বে বড় চমক দিয়েই শেষ হতে চলেছে ধারাবাহিকটি।

ধারাবাহিকের শেষ পর্বের শুটিং শেষ করার পর কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে ঋক চরিত্রে অভিনয় করা সায়ন বসু এই দিন একটি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবাইকে মিস করবেন বলেই জানান পোস্টে। ধারাবাহিকের পরিচালক সুব্রত শর্মা শেষ দিনে শুটিং এর কিছু ছবি পোস্ট করে লেখেন , ‘আজকের পর থেকে আর কল টাইম নেই। মাথা ব্যথা করা সিডিউল নেই। একটা যাত্রার শেষ হল’।

মূলত টিআরপি না থাকার কারণেই চ্যানেল এবং নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার জন্য। তবে ধারাবাহিকের সৃষ্টি চমকের সাথেই করতে চাইছেন তারা। তবে শোনা যাচ্ছে মিহি এবং মধুবনি কে মেনে নিচ্ছে ঋকের পরিবার। সম্ভবত তাদের বিয়ে দেখিয়েই শেষ হবে ধারাবাহিকটি। ২২ শে সেপ্টেম্বর শেষবারের মতো ধারাবাহিকটি দেখা যাবে ছোট পর্দায়। কে আপন কে পর বিদায় নেওয়ায় সেই জায়গায় এবার থেকে আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক আনন্দী।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles