সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল হওয়া এখন যেন এক রুটিনে পরিণত হয়েছে। যাত্রীদের বারবার অভিযোগ সত্ত্বেও কিছুতেই এই সমস্যার সমাধান মেলে। এবার পুজোর আগে ফের সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল। এর জেরে পুজোর কেনাকাটা করতে বেরিয়ে যে লোকজনদের বেশ হয়রানির মুখে পড়তে হবে, তা স্পষ্ট।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজে মেরামতির কাজ চলবে। সেই কারণেই শনি ও রবিবার বাতিল একাধিক লোকাল। কিছু ট্রেনের আবার গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে তো কোনও ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার যে ট্রেনগুলি বাতিল, সেগুলি হল-
- শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)
- হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)
রবিবার যে ট্রেনগুলি বাতিল, সেগুলি হল-
- বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)
- হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)
- দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)
- বনগাঁ-মাঝেরহাট-30342
- লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)
- মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)
- হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)
- বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145
- মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358
- মাঝেরহাট-বারাসত- 30351
- বারাসত-বনগাঁ- 33361
- বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439
- বারাসাত–দত্তপুকুর: 33357
- দত্তপুকুর–শিয়ালদহ: 33616
যে ট্রেনগুলি ঘুরপথে চলবে, সেগুলি হল-
- বনগাঁ-মাঝেরহাট: 30344
- হাসনাবাদ-বিবাদী বাগ: 30322
- হাসনাবাদ- মাঝেরহাট: 30324
- শিয়ালদহ-বনগাঁ: 33819, 33821, 33823
- শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33515, 33519
- শিয়ালদহ-হাবরা: 33653
- শিয়ালদহ-গোবরডাঙ্গা: 33681
- মাঝেরহাট-দত্তপুকুর: 30317
- শিয়ালদহ-দত্তপুকুর: 33617
- মাঝেরহাট-হাসনাবাদ: 30361
- মাঝেরহাট-হাবড়া: 30333
- বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826
- হাসনাবাদ-শিয়ালদহ: 33516, 33518
- হাবড়া-শিয়ালদা: 33654





