বোকামির একশেষ! জন্মাষ্টমীতে গোপালকে ডিম দেওয়া কেক দিল ঊর্মি ! নতুন বিপাকে সাত্যকি, চোখ কপালে দর্শকদের

কিছুদিন আগেই গিয়েছে গোপাল ঠাকুরের জন্মদিনের উৎসব জন্মাষ্টমী। ঐদিন গোটা দেশে ধুমধাম করে পালিত হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সেইসঙ্গে টিভির পর্দায়ও প্রত্যেকটি ধারাবাহিকে হয়েছে গোপাল পুজো। এমনকি তারকারা নিজেদের বাস্তব জীবনেও জন্মাষ্টমী পালন করেছেন। এটি এমন একটি দিন, যেখানে তারকা থেকে সাধারণ মানুষ সকলেই গোপালকে তুষ্ট করতে মেতে ওঠেন। এরকমই বিশেষ পর্ব এবার দেখানো হবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে। কিন্তু জন্মাষ্টমীর এই শুভ লগ্নে অঘটন ঘটিয়ে বসল ঊর্মি। তা কী এমন ঘটাল সে?

প্রসঙ্গত জন্মাষ্টমীর শুভলগ্নে গোপালকে নিবেদন করা হয় নাড়ু, পিঠে-পুলি, পায়েশ ইত্যাদি। সেরকমই ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের একটি পর্বে দেখানো হবে, জন্মাষ্টমী উপলক্ষে ঊর্মির শ্বশুরবাড়িতে গোপালের জন্য তৈরি হবে নাড়ু। কিন্তু হঠাৎই ঊর্মির মাথায় আসে এক অদ্ভূত উপায়। পুজোর সময় সবাই যেখানে নাড়ু তৈরি করে গোপালকে নিবেদন করে, তখন হঠাৎই ঊর্মি গোপালের জন্য নিয়ে আসে ডিম দেওয়া চকলেট কেক। যেখানে লেখা ‘হ্যাপি বার্থডে গোপু’।

এদিকে এখন অনেকেই বাড়ির গোপালকে নিজে যা খান তা নিবেদন করে থাকেন। সাম্প্রতিককালে তারকা-বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছেন, পিৎজা থেকে শুরু করে চকলেট, সমস্ত কিছুই তিনি গোপালকে দিয়ে থাকেন। গোপাল তাঁর কাছে ছেলের মত। ঠিক একই প্রশ্ন এবার নিজের শ্বশুরবাড়ির সকলকে করে বসল ঊর্মি।

সামনে এসেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের জন্মাষ্টমী স্পেশাল প্রোমো। যেখানে দেখা যায় নাড়ু বানাতে বসেছে ঊর্মির শ্বশুরবাড়ির সকলে। কিন্তু কিছুতেই নাড়ু গোল হয় না ঊর্মির। শেষে গোপালকে কী দেবে সে? এই ভেবে পুজোয় নিয়ে হাজির হয় ডিম দেওয়া কেক। সেই সময় সেখানে পুরোহিত দিয়ে পুজো হচ্ছিল গোপালের। সকলের হাত থেকে পড়ে যায় পুজোর থালা। ঊর্মিকে ডিম দেওয়া কেক আনতে দেখে রেগে যায় বাড়ির সকলে। কিন্তু ঊর্মি প্রশ্ন করে গোপাল তো বাড়ির ছেলে, তাহলে তাঁকে কেক খাওয়ানো যাবে না কেন?

ঊর্মির এই প্রশ্নে সকলে হতবাক হলেও পুজো বন্ধ করার আদেশ দেয় পুরোহিত। এরকমই প্রোমো সামনে এসেছে সকলের। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আচার-আচরণ ভক্তিভরে জন্মাষ্টমীর পূজায় বিশ্বাস করেন অনেকে। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী ডিম পুজোয় মানা। কিন্তু অনেকে সেই নিয়মকে শিকে তুলেছে।

এখন দেখার জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের জন্মাষ্টমী স্পেশাল পর্বে কী হয়! সনাতনী হিন্দু ধর্মকে মেনে পুজো হয়? নাকি ঊর্মির ডিম দেওয়া কেক খাবে গোপাল! চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles