যশ দাশগুপ্তকে ঈশানের বাবা বলে স্বীকৃতি দিল মা নুসরাত জাহানের কাছের মানুষ! পাল্টা কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী?

শেষমেষ সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্তানের বাবার পরিচয় জানালেন অভিনেত্রী নুসরাত জাহান। পাকস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার ২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। প্রেগন্যান্সির গোটা পিরিয়ড থেকে শুরু করে হাসপাতালে ভর্তির সময়, এমনকি ডেলিভারির সময় থেকে বাড়ি ফেরা পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে সারাক্ষণ ছিলেন যশ দাশগুপ্ত। একমুহূর্তও অভিনেত্রীকে একা ছাড়েননি অভিনেতা।

সম্প্রতি সন্তানের ‘বাবা’র নাম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত জাহান। সরাসরিভাবে যশ দাশগুপ্তকেই ঈশানের বাবা বলে প্রকাশ্যে না আনলেও, নতুন জার্নি শুরু করার একটি বার্তা দিয়েছেন তিনি। বাড়ি ফিরে মা হওয়ার পর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের নতুন যাত্রার কথা বলে লিখেছেন, ‘যাদের থেকে পরামর্শ নাও না, তাঁদের কোনও সমালোচনাতে কানও দিও না’। সেখানে পিক কার্টেসিতে নামের জায়গায় লিখেছিলেন ‘Daddy’। তাতেই জল্পনা শুরু হয় সকলের।

এরপর আবার অভিনেত্রীর একটি ফ্যানপেজ থেকে ঈশানের জন্য ‘যশরত’ জুটিকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেহেতু এখনও সদ্যোজাতের কোন ছবি প্রকাশ্যে আসেনি, তাই নুসরাত জাহান ও যশ দাশগুপ্তর নানা ছবি ও সাক্ষাৎকারের মুহূর্তকে একসঙ্গে করে ভিডিওটি বানানো হয়। সেই পোষ্টটি আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই থেকেই নেটিজেনরা ভেবে নিয়েছেন যশই নুসরাতের সন্তানের ‘বাবা’।

অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কী সরাসরি এবার যশ দাসগুপ্তকে নিজের সন্তানের বাবা বলে স্বীকৃতি দিলেন অভিনেত্রী?

কিন্তু তাও এখনও ধোঁয়াশা থেকেই গিয়েছে। কারণ নিজের মুখে এখনও পর্যন্ত স্বীকার করেননি অভিনেত্রী নুসরাত জাহান বা যশ দাশগুপ্ত। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে গেলেই তাঁরা তার জবাব দেওয়া থেকে এড়িয়ে যান। এদিকে নিজেদের সম্পর্ককে সরাসরিভাবে স্বীকৃতি দেবেন না, অন্যদিকে নানা ইঙ্গিতবাহী পোস্ট করে চলবেন সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে তাঁদের সম্পর্কতে সিলমোহর দেওয়া যাচ্ছে না পুরোপুরি ভাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles