জন্মদিনে লাল সিকুইন শাড়িতে জমিয়ে নাচলেন জুন আন্টি! ভাইরাল ভিডিও

বাংলা ধারাবাহিকের জগতে জনপ্রিয় চরিত্রের কমতি নেই। কিন্তু আজ পর্যন্ত এরকমটা হয়নি যে খল নায়িকার চরিত্রে অভিনয় করে কোন অভিনেত্রী জনপ্রিয়তায় টক্কর দিচ্ছেন অন্যদের সঙ্গে। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তী। সাধারণ মানুষের কাছে তীব্র ঘৃণার পাত্রী কারণ শ্রীময়ীর সংসার ভেঙেছেন জুন। তবে জুন আন্টির নাম কিন্তু মুখে মুখে ফেরে কারণ তার অভিনয় প্রতিভা।

এবার নিজের জন্মদিনে মেট্রোপলিটন ক্লাবে টলিউডের প্রিয় বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করলেন উষসী। যেখানে লাল সিকুইন শাড়ি এবং স্লিভলেস ব্লাউজে তাকে লাগছিল অনন্যা। মনবাহারি নাচও করলেন তিনি। যার ভিডিও তিনি পোস্ট করেছেন ফেসবুকে।রজতাভ দত্ত, মনামী ঘোষ সহ টলিউডের অনেকেই উপস্থিত ছিলেন উষসীর পার্টিতে।

দেখুন উষসীর পোস্ট করা ভিডিও…


এমনিতেই এখন শ্রীময়ী সিরিয়ালে চলছে ধুন্ধুমার কান্ড। জুন এখন ভুগছেন শাস্তি। শ্রীময়ী প্রত্যাখ্যান করছেন অনিন্দ্যকে। অন্যদিকে শোনা যাচ্ছে রোহিত সেনকে মেরে ফেলবেন চিত্রনাট্যকার। সবমিলিয়ে সিরিয়ালের টিআরপি এখন তুঙ্গে। এর মাঝেই উষসীর জন্মদিনের আনন্দ করার ভিডিও জমিয়ে উপভোগ করলেন দর্শকরা। উষসী চক্রবর্তীকে টীম খবর ২৪×৭-এর জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।

RELATED Articles