এবার আরও শক্তিশালী ও মজবুত হবে গেরুয়া শিবির। বিজেপিতে যোগ দিতে চলেছেন ভারতে ‘মেট্রো ম্যান’ নামে খ্যাত কেরলের ই শ্রীধরণ। আগামী ২১শে ফেব্রুয়ারি কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে আসবেন তিনি।
শ্রীধরণ গত ৩১শে ডিসেম্বর ২০১১ সালে দিল্লি মেট্রো কর্পোরেশনের পদ থেকে অবসর নেন। মেট্রো রেলের সঙ্গে যুক্ত নানান সমস্যার সমাধান করার জন্য তাঁকে ‘মেট্রো ম্যান’ নামে সম্মানিত করা হয়। বাজেটের মধ্যে ও কঠিন সময়েও তিনি নানান কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন। মেট্রোর নানান প্রকল্পকেও বাস্তবায়িত ক্রেত তাঁর জুড়ি মেলা ভার।
Amit Shah in Bengal: দুর্নীতিবাজদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে, কাকদ্বীপের সভা থেকে শাহ্’র হুঁশিয়ারি
বিজেপির সূত্রে খবর, মেট্রো ম্যান ই শ্রীধরণ কেরল বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেবেন। আগামী ২১শে ফেব্রুয়ারি কাসরগড থেকে দলের বিজয় যাত্রা শুরু হবে। এই বিজয় যাত্রার আগেই বিজেপিতে যোগ দেবেন শ্রীধরণ। এই বিজয়যাত্রা শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। এও জানা গিয়েছে যে বিজেপির তরফ থেকে তাঁকে আগামী নির্বাচনে লড়ার জন্য অনুরোধ জানানোও হতে পারে।
কেরলে এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হবে। এর আগে ২০১৬ সালে কেরলে ১৪০টি আসনের মধ্যে বিজেপি মাত্র একটি আসনেই জয়লাভ করে।





