Uttam Kumar-Suchitra Sen: টলিপাড়ার মহানায়ক হিসেবে খ্যাত উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমারের পাশাপাশি মহানায়িকা হিসেবে খ্যাত সুচিত্রা সেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জায়গা অন্য কেউ আর কখনোই নিতে পারেননি তাই তিনি মহানায়িকা। সুচিত্রা সেনের রূপের ছটায় মুগ্ধ ছিল বাঙালি দর্শকেরা। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রাকে (Uttam Kumar-Suchitra Sen) পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতে দর্শক। ৬ এপ্রিল ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। ICCR কলকাতার অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজন করা হয়েছিল মহানায়িকাকে নিয়ে বিশেষ প্রদর্শনী। সুচিত্রা সেন অভিনীত ছবির অরজিনাল পোস্টার বুকলেট গানের বই বিজ্ঞাপন ম্যাগাজিন কভার ছিল সেই প্রদর্শনীতে।
বাংলা চলচ্চিত্র জগতে আজও অমলিন এই পথ যদি না শেষ হয় জুটি। উত্তম-সুচিত্রা (Uttam Kumar-Suchitra Sen) জুটি শুধু তখনকার নয় আজও হিট জুটির তালিকায় প্রথমে নাম তাদের। উত্তম কুমার ও সুচিত্রা সেন (Uttam Kumar-Suchitra Sen) এক ফ্রেমে আসলেই দর্শকদের উৎসাহ দেখার মত। উত্তেজনা তুঙ্গে থাকতো দর্শকদের। এই দুটির সব কটি ছবি হিট।
এক সময় বাংলা চলচ্চিত্র জগতে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন উত্তম-সুচিত্রা (Uttam Kumar-Suchitra Sen) জুটি। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ছবি সপ্তপদী। তবে জানা যায় এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে। সে সময় সুচিত্রা সেন কে বলা হয়েছিল তিনি এই ছবি করতে রাজি হলে তার চরিত্রের পিছনে ঢাকা পড়ে যাবে উত্তম কুমারের চরিত্র। তাই নাকি সুচিত্রা সেনকে মানা করা হয়েছিল এই ছবিতে।
নাকি দীর্ঘ সময় ধরে সুচিত্রা সেনকে এই কথা বোঝানো হয়েছিল। তাই বেশ কিছুদিন কোন সিদ্ধান্তই নিতে পারেননি মহানায়িকা। তুমি আটকে রেখেছিলেন সমস্ত সিদ্ধান্ত। তবে শেষে সুচিত্রা সেন ফেরান নিয়ে রমা ব্রাউন চরিত্রটি। তার উত্তম কুমারের সম্পর্ক বারবার দর্শকদের মনে ঝড় তুলেছে। বারবার চর্চিত হয়েছে বিভিন্ন জায়গায়। বাইকে করে উত্তম কুমারের সুচিত্রা সেনের (Uttam Kumar-Suchitra Sen) সেই আইকনিক দৃশ্যের ঝড় উঠেছে বাঙ্গালীদের মনে। সে ঝড় এখনো অনবরত চলছে। যে গান আজও বাঙালির কাছে প্রেমের অন্যতম সুর সেই ছবি হয়তো হতো না। তার জায়গায় অন্য কেউ করলে হয়তো সে ছবিটা এতটা ফুটে উঠত না। আজও প্রেমিকের বাইকের পেছনে প্রেমিকারা বসলে গুনগুন করে মন গেয়ে ওঠে এই পথ যদি না শেষ হয়। এসব থেকে যেত অতীতেই। তবে সকলের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু।
উত্তম-সুচিত্রা (Uttam Kumar-Suchitra Sen) বাংলা চলচ্চিত্র জগতে কালজয়ী জুটি হিসেবে পরিচিত। একটা সময়ের পর থেকেই এই জুটি পর্দার সামনে আসা মানেই সেই ছবি হিট ধরে নিতেন সকলেই। আজও এই জুটির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি কোন জুটি। উত্তম-সুচিত্রা (Uttam Kumar-Suchitra Sen) বাঙালির রুপালি পর্দার বাস্তব নায়ক নায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। অনেকে এই অনুমান করে উত্তম কুমার জীবিত অবস্থায় থাকলে আরো বেশ কিছু ছবি জনপ্রিয়তা পেত সুচিত্রা উত্তমের হাত ধরে।





