Mamata Banerjee slammed BJP: কিছুদিন আগেই আলিপুরদুয়ারে বিজেপির এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তোলা হয়। সেই সময় রাস্তা দিয়ে মমতার কনভয় যাচ্ছিল। এই স্লোগান কানে গেলেও সেই সময় কোনও প্রতিক্রিয়া দেন নি মুখ্যমন্ত্রী। তবে এবার এই ঘটনার কথা উল্লেখ করে তোপ দাগলেন তিনি (Mamata Banerjee slammed BJP)।
প্রসঙ্গত, গত সপ্তাহে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘চোর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। সেই সময় সেখান দিয়েই যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেই সময় কোনও মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হত ভেবে তিনি আর কিছু বলেন নি। তবে আজ, মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে এই বিষয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slammed BJP)।
এদিন জনসভা থেকে মমতা বলেন, “যে অসভ্যতামি ওরা আমার সঙ্গে করেছে এই চার-পাঁচদিন আগে, (সেটা বলার কোনও ভাষা নেই)। আমি চালসায় আসছিলাম। রাস্তায় যে কোনও রাজনৈতিক দল বৈঠক করতেই পারে। আমার কোনও আপত্তি নেই। আমার গাড়ি দেখে বলছে যে চোর, চোর। ওদের জিজ্ঞাসা করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন আমি এক কাপ চা খেয়েছি? এমনকী দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। সেদিন ওদের জিভ টেনে নিতে পারতাম (Mamata Banerjee slammed BJP)। কিন্তু ভোট বলে কিছু বলিনি”।
বেফাঁস মন্তব্য করায় এরপরই ড্যামেজ কন্ট্রোল করে মমতা বললেন, “আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব, উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। ওই ধরনের কথা আমি বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না” (Mamata Banerjee slammed BJP)।
এদিন তিনি জনসভায় উপস্থিত থাকা জনগণকে মনে করিয়ে মমতা বলেন, “আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না। আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে প্রতি মাসে দেড় লাখ টাকা পেনশন পেতে পারি, লাখ টাকা মাইনে পেতে পারি। আমি এক টাকাও নিই না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না (Mamata Banerjee slammed BJP)। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যস, এতেই আমার চলে যায়”।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, বিজেপি লোকসভা নির্বাচনে ২০০ আসন পার করতে পারবে না। তাঁর কথায়, যাদের বাড়িতে ইডি-সিবিআই হানা দিচ্ছে, তারাই বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছেন। মমতার দাবী, বিজেপি ছাড়া চোর-ডাকাতদের গতি নেই (Mamata Banerjee slammed BJP)। বিজেপিকে পকেটমারের দল বলেও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।





