বিল গেটসের সঙ্গে ছবি দিয়ে ভাইরাল, এবার তৈরি হচ্ছে ‘ডলি চা ওয়ালার’ বায়োপিক, ডলির চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে?

চা খাইয়ে দেশজোড়া নাম করেছেন। তার চায়ের খ্যাতি পৌঁছেছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছেও। নেট দুনিয়ার সেনসেশন চাওয়ালা তিনি। আমরা কথা বলছি ডলি চা-ওয়ালাকে (Dolly Tea maker) নিয়ে। এবার এই স্বামীকে তার গল্প ফুটে উঠবে সিনেমার পর্দায়। হ্যাঁ, ডলি চাওয়ালাকে দেখা যাবে এবার সিলভার স্ক্রিনে। তৈরি হবে ডলি চা ওয়ালার বায়োপিক।

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। ডলির বায়োপিকে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। ইতিমধ্যে ডলির (Dolly Tea maker) লুকে সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে। বরুণের এই নতুন লুক ভাইরাল নেট দুনিয়ায়। হালকা গোঁফ, পাতানো লম্বা চুল ডলি চা-ওয়ালার বায়োপিকে বরুণ ধাওয়ানের লুকে ছবি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেড়েছে উত্তেজনা।

এখন বর্তমানে ডলি চাওয়ালার লুক কোন সেলিব্রিটির থেকে কম নয়। তার তৈরি চায়ে চুমুক দিয়েই মন ভরে যায়। ডলির (Dolly Tea maker) চা খেয়ে প্রশংসা করেছেন স্বয়ং বিল গেটস। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা তার প্রশংসায় পঞ্চমুখ। ডলি চা-ওয়ালা মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। তিনি তার এলাকায়, এখন সারা বিশ্বে পরিচিত ‘ডলি চায়ওয়ালা’ নামেই। তবে বাকি পাঁচটা চাওয়ালার থেকে ডলির বিক্রেতা পদ্ধতি বেশ আলাদা। একেবারে অন্য ভূমিকায় দেখা যায় তাকে। এবার সিনেমার পর্দায় তার চরিত্র ফুটিয়ে তুলবেন বরুণ ধাওয়ান। তবে এ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি এক্স হান্ডেলেও ডলির (Dolly Tea maker) লুকে বরুণ ধাওয়ানের লেটেস্ট লুক ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ডলি চা ওয়ালার বায়োপিকে বরুণ ধাওয়ানের নাম শুনে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই বিরক্ত বোধ করেছেন। সমাজ মাধ্যমের পাশাপাশি স্থানীয় এলাকাতেও এই চাওয়ালার বিরাট ফ্যানবেস রয়েছে। তাই এই চাওয়ালার বায়োপিক তৈরীর গুঞ্জনে খুশি ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by The Engineer Bro (@the_engineer_bro)

এদিকে কাজ ভুলে পরিবার এই মন দিয়েছেন বরুণ ধাওয়ান। হাসপাতালে বাইরে তাকে দেখা দিয়েছে। বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের জীবনে এসেছে কন্যা সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কয়েকবার পাপারাৎজ্জিদের কাছে ধরা দিয়েছেন নাতাশা, বরুণ। এখন সকলে নতুন সদস্যের মুখ দেখার অপেক্ষা করছেন।

RELATED Articles